দিশারী ডেস্ক।। ৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ।।
নোয়াখালীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামের সংঘটিত অনিয়ম, দুর্নীতি ও খামখেয়ালিপনায় রোহিঙ্গা জনগোষ্ঠী এবং হাতিয়া ও সুবর্ণচরের হতদরিদ্র্য মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে সরকারের গৃহিত চারটি প্রকল্পের দুটির দরপত্র আহ্বান স্থগিত হয়েছে। এতে উন্নয়ন ও সেবা বঞ্চিত হয়েছে নোয়াখালীর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর এক বিপুল অংশ।
——————————————-
অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি -১
——————————————-
সূত্র জানায়, চারটি প্রকল্পের মধ্যে প্রাক্কলন মুল্য স্থির করা দুটি প্রকল্পের কাজ দেয়ার কথা বলে সংশ্লিষ্ট এক ঠিকাদার থেকেও হাতিয়ে নিয়েছেন কয়েক লাখ টাকা।
এছাড়া তার হেয়ালিপনায় অন্য দুটির দরপত্র প্রক্রিয়া মোটেও শুরুই করা যায়নি। অভিযোগ রয়েছে, তিনি প্রতিটি কাজ পছন্দের ঠিকাদার দিয়ে সম্পন্ন করেন। যাতে প্রতিটি কাজের প্রাক্কলন ব্যয়ের চেয়ে দশ পার্সেন্ট বেশি মূল্য সংযোজন করে সম্পাদিত হয়। এর ফলে সরকারের কোটি কোটি টাকার গচ্ছা হচ্ছে। বলা রয়েছে, জনজীবনের মান উন্নয়ন না বাড়লেও মূলত, সরকারের আর্থিক সুবিধা ভোগের প্রতিযোগিতায় লিপ্ত রয়েছেন তিনি।
সূত্র আরো জানায়, ২৩ নভেম্বর, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক নুর আহাম্মদ স্বাক্ষরিত একপত্রে দরপত্র আহবান প্রক্রিয়াটি স্থগিতকরণে অনিবার্য কারণ বলা হলেও মূলত নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামের সংঘটিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে এমনটা হয়েছে।
এ বিষয়ে জানতে ফোন দিলেও নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম তাতে প্রতিত্তোর করেননি।
Leave a Reply