নিজস্ব প্রতিনিধি।। ১১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ।।
নোয়াখালী সদর উপজেলার বৈকুন্ঠপুর গ্রামে ছাত্রলীগ নেতা আরমান হোসেন সৈকতের বসত ঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা আরমান হোসেন সৈকতকে খোঁজাখুঁজি করে না পেয়ে হত্যার হুমকি দিয়ে চলে যায়। ঘটনাটি ঘটেছে ১০ সেপ্টেম্বর, রাত ১০টায়।

বাড়ীর লোকজন ও প্রত্যক্ষদর্শী আবদুল হালিম জানান, বাংলাদেশ ছাত্রলীগের নোয়াখালী সদর উপজেলা শাখা সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন সৈকত বর্তমানে দেশের বাইরে আছেন।
১০ সেপ্টেম্বর, রাত ১০টায় স্থানীয় জামাত ও বিএনপির সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়ীতে এসে তাকে খোঁজ করে এবং জোরপূর্বক বসত ঘরের দরজা খুলে ঘরে ঢুকে। তারা ঘরের ভেতর জিনিসপত্র ভেঙ্গেচুরে তছনছ করে। এ সময় তারা সৈকতকে খোঁজাখুঁজি করে না পেয়ে পরবর্তীতে তাকে যেখানে পাবে, সেখানেই হত্যা করবে বলে হুমকি দেয়। ঘটনাকালে তারা ঘরে থাকা তার পরিবারের লোকজনকে বেদম মারধোর করেছে ।
এ সময় ঘরে থাকা বাচ্চারা ভয়ে ভীত হয়ে কান্নাকাটি করতে থাকে। এ ঘটনায় পুরো পরিবারের মধ্যে চরম আতংক দেখা দিয়েছে।
এলাকাবাসী ও পরিবারের লোকজন জানান, দেশের আইন-শৃঙ্খলা ভাল না। এ মুহুর্তে পুলিশও সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেননা। এ অবস্থায় জামাত ও বিএনপির সন্ত্রাসীরা আরমানকে দেশের যেখানেই পাবেন, সেখানেই আরমানকে হত্যা করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা।
Leave a Reply