জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কৃষিপণ্যে কর ছাড়

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৭ পাঠক

খান সাইফুল।। ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ।।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্যপ্রয়োজনীয় ও কৃষিপণ্যের ওপর উৎসে কর হ্রাসের বড় উদ্যোগ নিয়েছে সরকার। এ সিদ্ধান্তে ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর করের হার কমানো হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, মৌলিক কৃষি ও ভোগ্যপণ্য যেমন ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল ও বীজসহ বিভিন্ন পণ্যের ওপর উৎসে কর ৫ শতাংশ, ২ শতাংশ ও ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের প্রতিটি ব্যক্তি ও পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে যে চাপ তৈরি হয়েছিল, তা কমাতে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সরকারি বিভিন্ন সূত্র জানায়, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্বস্তি ফিরবে এবং সাধারণ মানুষের ব্যয়ভার কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!