দিশারী ডেস্ক।। ২৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ।।
বৈদ্যুতিক তারের স্পৃষ্টে নোয়াখালী সদর উপজেলার ধর্মপুরের হাফেজিয়া নগরে মনির আহমেদ ওরফে মনির মেস্তরীর (৫৮) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার, বেলা সাড়ে ১২ টার দিকে মনির বাড়ির পাশে নিজের চাষকৃত আমন ধানের ক্ষেতে পানি দেয়াকালে বৈদ্যুতিক তারের স্পৃষ্টতায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে এ সময় স্বজনেরা তাকে দ্রুত নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে ভর্ত্তি করলে দায়িত্বরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন।
মনির আহমেদ ধর্মপুরের হাফেজিয়া নগরের প্রতিষ্ঠাতা হাফেজ ছায়েদল হকের ভাতিজা ও হাফেজ ফয়েজ আহমেদের পুত্র। মৃত্যুকালে পুত্র, কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন তিনি।
স্বজনেরা এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামকে অবহিত করেছেন বলে জানা গেছে। তার দুর্ঘটনা কবলিত মৃত্যুতে পরিবার ও আত্মীয় স্বজন এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে। ব্যক্তিগত জীবনে মনির একজন পরিশ্রমী ও ধার্মিক প্রকৃতির লোক ছিলেন বলে জানা যায়।
Leave a Reply