দিশারী ডেস্ক।। ১৩ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ।।
নোয়াখালী সদর উপজেলার ধর্মপুরের উত্তর ওয়াপদা বাজারে বেশকিছু লোক বিএনপির পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও দখলবাজিতে জড়িত রয়েছে।
—————————————————————————————————————————————–
সরেজমিনে জানা গেছে, শেখ হাসিনার পলায়নের পর এসব লোক বেশকিছু সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি করেছিলেন। বর্তমানে আবারো শুরু করেছে। এ বাজারে কারো ব্যক্তিগত মালিকানায় এক ইঞ্চি জমিও নেই। পুরো বাজার সরকারি জায়গায় নির্মিত। যে যেভাবে দখলে ছিলেন, সেভাবেই থাকার কথা। কিন্তু কিছু লোক বিএনপি ক্ষমতায় এলেই বিএনপির নাম বিক্রয় করে সাধারণ মানুষের দোকান পাটে হামলা চালায়। এটা পক্ষান্তরে, ধান্দাবাজির ভিন্ন কৌশল। এদের কারণে এখানে দিনদিন মানুষ বিএনপির রাজনীতির ওপর আস্থা হারিয়ে চলছে।
—————————————————————————————————————————————-
এমন এক ভুক্তভোগী মোহাম্মদ উল্লাহ জানান, তার বাড়ির দরজায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা। কয়েক বছর আগে জনৈক ব্যক্তি দখল থেকে দখল স্বত্ব কিনে নিয়ে ব্যবসা বাণিজ্য করে চলছেন। বর্তমানে স্থানীয় আরমান ও করিম নিজের বিএনপির পরিচয় ব্যবহার করে মোহাম্মদ উল্লাহর নির্মিত দোকান পাট বন্ধ করে দখলদারিত্বের প্রভাব জাহির করছেন।
মোহাম্মদ উল্লাহ জানান, তিনি একজন বয়োবৃদ্ধ মানুষ। তিনি সারাজীবন পরিশ্রম করে চলেছেন। মোহাম্মদ উল্লাহ শেখ মুজিবুর রহমানকে ভালবাসলেও সক্রিয় কোন রাজনীতির খাতায় তার নাম নেই। এবারের নির্বাচনে তিনি ধানের শীষের পক্ষে ছিলেন বলেও জানান। তবে করিম ও আরমান দাবি করছেন, মোহাম্মদ উল্লাহর দখলীয় জায়গা নাকি তাদের।
এ বিষয়ে মোহাম্মদ উল্লাহ সুধারাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
Leave a Reply