দিশারী ডেস্ক।। ১২ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ।।
১২ অক্টোবর, সোমবার বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত আসছে ২০২৭ সালে অনুষ্ঠিতব্য স্থানীয় সরকার নির্বাচনের কোন ধাপেই নোয়াখালীর ৩টি ইউনিয়নসহ দেশের মোট ২১৬ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছেনা।
কমিশন সূত্র জানায়, সেসব ইউনিয়নের সীমানা বিরোধসহ নানা আইনী জটিলতার কারণে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে এসব ইউনিয়নে ২০২৭, ২০২৮ ও ২০২৯ এর বিভিন্ন সময়ে মেয়াদ শেষ হবে। তন্মধ্যে নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর, নোয়ান্ন ও নোয়াখালী ইউনিয়নের মেয়াদ শেষ হচ্ছে ২০২৮ এর ফেব্রুয়ারিতে।
প্রসঙ্গত, নোয়াখালীর এই ৩টি ইউনিয়নে ২০২২ সালের শেষে নির্বাচন সম্পন্ন হয়। পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা শপথ গ্রহণ করেন ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। এ থেকে সময়ের দিনক্ষণ গণনা শুরু হয়। যে কারণে এসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের কার্যকালের মেয়াদ আজও উত্তীর্ণ হয়নি।
এছাড়া ২০২৭ এর ২৭ মের মধ্যে ৪৩০০ টি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হচ্ছে। আর এসব ইউনিয়নে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধাপে অনুষ্ঠিত হচ্ছে। যা ২০২৭ সালের জানুয়ারিতে শুরু হয়ে ২৭ মে এর মধ্যে শেষ হচ্ছে।
Leave a Reply