সেনবাগে প্রবাসীর স্ত্রীর খোঁজ নেই দেড় মাস, সঙ্গে ছিল ৪ ভরি স্বর্ণ

  • আপডেট সময় শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২৫ পাঠক

মোহাম্মদ আলমগীর ফরাজী, ​সেনবাগ, নোয়াখালী || ১০ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ।।

নোয়াখালীর সেনবাগে ওমান প্রবাসীর স্ত্রী জান্নাতুল নাঈম পমি (২২) নামে এক গৃহবধূ গত দেড় মাস ধরে নিখোঁজ রয়েছেন।
​নিখোঁজের ঘটনায় পমির শাশুড়ি রুপধনী বেগম (৬০) বাদী হয়ে তার পুত্রবধূর বিরুদ্ধে সেনবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।​

অভিযোগ সূত্রে জানায়, ৪ বছর আগে সেনবাগ উপজেলার ৮ নম্বর বীজবাগ ইউনিয়নের ধর্মপুর গ্রামের শরীয়ত উল্যাহ মাষ্টার বাড়ির ওমান প্রবাসী মো. বেলায়েত হোসেন রুবেলের সাথে ফেনীর দাগনভূঞা উপজেলার চন্ডিপুর গ্রামের আবুল বাশারের মেয়ে জান্নাতুল নাঈম পমির বিয়ে হয়। রাইশা নামে তাদের ৩ বছরের এক কন্যা সন্তান রয়েছে। গত দেড় মাস পূর্বে ​জান্নাতুল নাঈম পমি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে যান।

অভিযোগে উল্লেখ করা হয়, বাবার বাড়ি যাওয়ার সময় তিনি শ্বশুরবাড়ি থেকে প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১ লাখ টাকা নিয়ে গত ১৮ আগস্ট সকাল ১০ টার দিকে জান্নাতুল নাঈম পমি তার মা রিনুয়ারা বেগমকে নিয়ে কেনাকাটা করার কথা বলে স্থানীয় সেবারহাট বাজারে যান। বাজারে যেয়ে পমি তার মায়ের কাছে শিশু রাইশাকে রেখে কৌশলে সটকে পড়েন। বেশ কিছুক্ষণ পর মা রিনুয়ারা বেগম লাখি মেয়েকে দেখতে না পেয়ে মোবাইলে কল দিলে তা বন্ধ পান।

অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তিনি বিষয়টি রুবেলের পরিবারকে জানান। পমির কোন খোঁজ না পাওয়া সেনবাগ থানায় অভিযোগ দেন।

​সেনবাগ থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!