শিরোনাম:
খাল খনন : খাদ্যনিরাপত্তা, পুষ্টি ও জলবায়ু-সহনশীলতার পথে বাংলাদেশের নতুন সম্ভাবনা পেটকাটার পুনঃখনন উদ্বোধনে উপদেষ্টা জবিউল্লাহ ও সংসদ সদস্য শাহজাহান আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে ” তত্ত্বাবধায়ক সরকার ” বহাল সোনাইমুড়ীতে হেযবুত তওহীদের দুই সদস্যকে হত্যার আজো বিচার পায়নি পরিবার পরিচ্ছন্নতায় সমৃদ্ধ থাকলে নিজেকেও সুরক্ষিত রাখা যায় কাশিরামপুরে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার ইতিকাফের দিনগুলো হোক প্রযুক্তির অপব্যবহারমুক্ত জান্নাতে বিশেষ আপ্যায়নে আমিষ জাতীয় খাদ্য ১০ মার্চ বান্দরবানে প্রথম ধাপে ১০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড গ্রাম সরকার যে কারণে ছিল জিয়াউর রহমানের দূরদর্শী ভাবনা

মক্কায় ১২৫ কিলোমিটার জুড়ে বিশাল সোনার খনি আবিষ্কার

  • আপডেট সময় সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৬৪ পাঠক

দিশারী ডেস্ক।। ১৩ অক্টোবর, ২০২৫।।

সৌদি আরবের পবিত্র মক্কা অঞ্চলে প্রায় ১২৫ কিলোমিটার জুড়ে বিস্তৃত বিশাল এক সোনার খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় খনিজ কোম্পানি ‘মাআদেন’।

সাম্প্রতিক অনুসন্ধানে প্রায় ১০০ কিমি এলাকায় উচ্চমাত্রার সোনার উপস্থিতি পাওয়া গেছে, যেখানে প্রতি টন মাটিতে সর্বোচ্চ ২০.৬ গ্রাম সোনা শনাক্ত করা হয়েছে— যা আন্তর্জাতিক মানে “ অত্যন্ত সমৃদ্ধ ” হিসেবে বিবেচিত।
মাআদেনের প্রধান নির্বাহী রবার্ট উইলে বলেন, এই আবিষ্কার মক্কাকে বৈশ্বিক সোনার মানচিত্রে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এটি অর্থনৈতিক ও প্রযুক্তিগত উভয় ক্ষেত্রেই এক ঐতিহাসিক পদক্ষেপ।

——————————————————————-

সৌদি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দিগন্ত

——————————————————————-

বর্তমানে মানসুরা–মাসারাহ খনিতে প্রায় ৭০ লাখ আউন্স সোনা মজুত রয়েছে এবং প্রতিবছর প্রায় ২.৫ লাখ আউন্স সোনা উত্তোলন করা হয়। নতুন খনির ফলে উৎপাদন বহুগুণে বাড়বে বলে আশা করা হচ্ছে।

শিল্প ও খনিজসম্পদমন্ত্রী বান্দার আলখোরাইফ বলেন, এই আবিষ্কার সৌদি আরবের ভিশন ২০৩০-এর অর্থনৈতিক বৈচিত্র্যকরণের যাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক।

বিশেষজ্ঞদের মতে, নতুন এই সোনার ভাণ্ডার হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি, বিলিয়ন ডলার বিনিয়োগ আকর্ষণ, এবং সৌদি অর্থনীতিকে নতুন স্বর্ণযুগে প্রবেশ করাবে।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!