পরিচ্ছন্নতায় সমৃদ্ধ থাকলে নিজেকেও সুরক্ষিত রাখা যায়

  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৫৫ পাঠক

দিশারী ডেস্ক।। ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ।।

সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুসারে দেশের বিভিন্ন জেলায় বিএনপির দলীয় সংসদ সদস্যরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়ার খবর রয়েছে।

নোয়াখালী পৌর এলাকার বিশ্বনাথে রাস্তার পাশের স্তুপকৃত ময়লা অপসারণে নিজেই হাত মেলালেন নোয়াখালী (৪) সদর ও সুবর্ণচর আসনের সংসদ সদস্য মো. শাহজাহান।

—————————————————————————

নোয়াখালীতে মো.শাহজাহান

—————————————————————————-

আজ শনিবার ১১ টায়, পৌরএলাকার বিশ্বনাথে এ কর্মসূচির উদ্বোধনকালে তিনি প্রতিটি নাগরিক একজন সচেতন মানুষ হিসেবে নিজের এলাকা পরিচ্ছন্নতায় সচেষ্ট থাকবেন বলে আশা প্রকাশ করেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জ্যেষ্ঠ সংসদ সদস্য মো. শাহজাহান বলেন, নিজের বাড়ি-ঘরসহ পুরো এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতায় সমৃদ্ধ থাকলে স্বাস্থ্যবিদদের মতে রোগবালাইও অনেক কমে যায়। এটি নিজেকেও সুরক্ষিত রাখে বলে মনে করেন তিনি। আর এ জন্যে শুধু প্রশাসন নয়, প্রতিটি নাগরিককেই এমন দায়িত্ব পালন করা উচিৎ বলে মনে করেন মো. শাহজাহান।

এ সময় নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনর রশিদ আজাদ, নোয়াখালী পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাছের, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, জি এস দুলালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!