রামগতিতে সাংবাদিকের সম্পত্তিতে জোরপূর্বক ধান রোপন

  • আপডেট সময় বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২ পাঠক

দিশারী ডেস্ক।। ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ।।

লক্ষীপুরের রামগতিতে সাংবাদিক রিয়াজ মাহমুদ বিনুর মালিকীয় ও ভোগদখলীয় সম্পত্তি অন্যায় ও জোরপূর্বকভাবে আমন ধান রোপন করার অভিযোগ ওঠেছে স্থানীয় সন্ত্রাসী মহিউদ্দিন ও শাহাদাতের বিরুদ্ধে।

সংঘটিত অন্যায় ও অপকর্মের বিচার চেয়ে গত ২৬ নভেম্বর, ২০২৫ তারিখে বিনু উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত আবেদন করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জরুরী ও প্রয়োজনীয় বিহিত ব্যবস্থা নেয়ার জন্যে নির্দেশনা প্রদান করেন বলে জানা গেছে।

বিনু জানান, তিনি টুমচর মৌজায় বন্দোবস্তসূত্রে দেড় একর সম্পত্তির মালিক ও ভোগদখলকার হন। তিনি ওই জমিতে ধান রোপনের প্রস্তুতি নেয়াকালে মহিউদ্দিন ও সফিকসহ সাঙ্গপাঙ্গরা তাকে কোনভাবে না জানিয়ে রাতের আঁধারে তার জমিতে আমন ধান রোপন করে।

বিনু বিষয়টি জানতে পেরে জমিতে গেলে মহিউদ্দিন, সফিকসহ সাঙ্গপাঙ্গরা তাকে প্রাণেহত্যা করাসহ নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি বিষয়টি স্থানীয় চেয়ারম্যানসহ সমাজের গন্যমান্য ব্যক্তিদের জানিয়েও কোন ধরনের সহায়তা পাননি বলে অভিযোগ করেন। সরেজমিনে গিয়ে মহিউদ্দিন ও সফিককে যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!