সল্যায় বোনকে হত্যা করে আত্মহত্যার নাটক

  • আপডেট সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৫ পাঠক

দিশারী ডেস্ক।। ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ।।

আপন বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করছে খোদ স্বজনরাই। আবার এ হত্যার দায়ভার পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশির ওপর চাপিয়ে জমি-জমা সংক্রান্ত বিরোধের প্রতিশোধ নেয়ার পাঁয়তারায় লিপ্ত হয়েছেন তারা।

নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের সল্যা গ্রামে সংঘটিত খুরশিদ আলমের কন্যা আমেনা আক্তারের হত্যার ঘটনায় সংক্ষুব্দ প্রতিবেশি ও স্থানীয়রা জানান, জীবদ্দশায় আমেনার সামাজিক ও ব্যক্তিজীবনের চাল-চলন ভাল ছিলনা। তারা জানান, তার এক বোনের জামাই সাইফুল ইসলামের সাথেও তার অনৈতিক সম্পর্ক ছিল।
এ নিয়ে পরিবারের ভাইবোনেরাও প্রায় সময় সাজিকভাবে নানা হেনস্থার শিকার হতেন। যে কারণে তারা আমেনার ওপর বিরক্ত হয়ে ওঠেন।

স্থানীয়রা জানান, গত ১১ ফেব্রæয়ারি আমেনা তার ভাই রবিউল আউয়াল, সাইফুল, মনি আক্তার, স্বপন, নাছরিন সোহেল ও আশ্রাফুল ইসলাম নাহিদের সাথে ব্যক্তিগত জীবনাচরণ নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে, রাগ ও ক্ষোভের বশবর্তী হয়ে তাকে হয়তোবা স্বজোরে আঘাত করার ফলে তার মৃত্যূ হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন তারা।

অবশ্য অন্য একটি সূত্র জানায়, আমেনার সাথে কথা কাটাকাটির একপর্যায়ে তার ভাই রবিউল আউয়ালের স্বজোরে লাঠির আঘাতে আমেনা ঘটনাস্থলে অর্থ্যাৎ নিজেদের ঘরেই প্রাণ হারান। পরবর্তীতে, অবস্থার বেগতিক দেখে পরিবারের লোকজন এমন ঘটনাকে আত্ম্যহত্যার নাটক সাজিয়ে প্রতিবেশিদের ওপর দায় চাপান। যাতে আমেনার আরেক বোন মনি আক্তারের লেখা একটি চিরকুটকে মৃত আমেনার বলে চালিয়ে দেন।

শুক্রবার সরেজমিনে গেলে প্রতিবেশিরা এমন ঘটনার বিষয়ে বলেন, জীবদ্দশায় আমেনার স্বভাব, চরিত্র আদৌ ভাল ছিলনা। আমেনার সাথে তার ভাই, বোনদের প্রায় সময় ঝগড়া-বিবাদ লেগে থাকতো।

তার অপরাপর ভাইয়েরাও সমাজে মাদক কারবারসহ চাঁদাবাজির নানা অভিযোগে জর্জরিত। স্থানীয় কালাম, মোহন ও খোকন জানান, আমেনার মৃত্যর ক’দিন আগেও তারা আমেনাদের ভাই, বোনের পারিবারিক বিবাদ নিষ্পত্তি করে দিয়েছিলেন। এর মাত্র ২ দিন পরই আমেনাকে হত্যার পথ বেচে নিয়েছেন বলে মনে করছেন তারা।

অবশ্য রবিউল আউয়াল তার অভিযোগটি সত্য বলে দাবি করেন। তিনি বলেন, বোনের মৃত্যূর ঘটনায় আমরা থানায় মামলা করেছি। মামলায় যাই হয়, তাই মেনে নেবো।

তবে এ মামলায় সুধারাম থানার দায়িত্বশীল কর্মকর্তা বলেন, সুরতহাল রিপোর্টের আগে এটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে কোন কথা বলতে পারবেন না।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!