ওবায়েদ উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ‘জ্বালানি ও বিদ্যুৎ ব্যবস্থা : সংকট ও সম্ভাবনা ‘ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১২ পাঠক

দিশারী ডেস্ক।। ০৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ।।

জীবাশ্ম জ্বালানির কুফল, নবায়নযোগ্য জ্বালানির সুফল ও জলবায়ুর পরিবর্তনে সৃষ্ট সমস্যাগুলোকে সামনে রেখে স্কুলভিত্তিক ক্যাম্পেইনের অংশ হিসেবে ৮ এপ্রিল, বুধবার নোয়াখালী সদর উপজেলার ওবায়েদ উল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ‘ আমাদের জ্বালানি ও বিদ্যুৎ ব্যবস্থা : সংকট ও সম্ভাবনা ‘ এবং ‘ কয়লা ও গ্যাসের যুগ শেষে, সূর্য ও বাতাসের শক্তির দেশে ‘ শীর্ষক রচনা লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

রচনা লেখা ও চিত্রাংকনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আলোচনা এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকগণ এবং বন্ধনের কর্মীগণ অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতার আয়োজনে কারিগরি সহযোগিতা প্রদান করেছেন বিডব্লিওজিইডি ও ক্লিন।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!