বিএনপির বিরুদ্ধে ৭৯০ এবং তারেকের বিরুদ্ধে ২৮৭টি গুজব প্রচার

  • আপডেট সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৬ পাঠক

দিশারী ডেস্ক।। ১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ।।

গত ৩ মাসে ২৮৭টি গুজবের শিকার হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যার ৮৫ শতাংশই নেতিবাচক। দল হিসেবে সর্বোচ্চ ৭৯০টি গুজবের শিকার বিএনপি, যার ৭৭ শতাংশ নেতিবাচক।

‘ রাজনীতি-ভোট-বৈশ্বিক সংকট: প্রথম প্রান্তিকের অপতথ্য বিশ্লেষণ ’ শীর্ষক রিউমর স্ক্যানারের এক প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের প্রথম তিন মাসে বাংলাদেশে মোট ১৯৭৪টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৩৬ শতাংশ বেশি। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে এই সংখ্যা ছিল ৮৩৭টি। চলতি বছরের প্রথম তিন মাসে ভুল তথ্যের বিস্তার বাড়ার পেছনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ জাতীয়, রাজনৈতিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগের প্রান্তিকের (২০২৫ সালের অক্টোবর-ডিসেম্বর) তুলনায় এই বৃদ্ধির হার প্রায় ৩৭ শতাংশ।

আরও বলা হয়, একক ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে উল্লেখ আরও বলা হয়, রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে বেশি ভুল তথ্য প্রচারিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে। এই তথ্যগুলো রিউমর স্ক্যানারের ওয়েবসাইটে গত তিন মাসে প্রকাশিত প্রতিবেদনগুলো বিশ্লেষণের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে।

জানুয়ারি–মার্চ সময়কালের রিউমর স্ক্যানারের শনাক্ত করা রাজনৈতিক অপতথ্য বিশ্লেষণে দেখা যায়, ভিন্ন ভিন্ন দলের ক্ষেত্রে অপতথ্যের ধরন ও প্রবণতায় স্পষ্ট পার্থক্য রয়েছে। এই সময়ে সবচেয়ে বেশি অপতথ্যের শিকার হয়েছে বিএনপি। দলটি, দলটির বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং নেতাকর্মীদের নামে গত তিন মাসে ৭৯০টি অপতথ্য শনাক্ত হয়েছে, যেখানে দল হিসেবে বিএনপিকে ঘিরে ৭৭ শতাংশ এবং দলের চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে ৮৫ শতাংশ অপতথ্য নেতিবাচক প্রকৃতির।

————————————————————————————————————-

এ বিষয়ে দেশের বিশিষ্টজনেরা বলছেন, দেশে অবাধ বাক স্বাধীনতার নামে যাচ্ছে-তাই বলে বেড়ানোটাও একটি জঘন্য অপরাধ। এটি নিবৃত করতে অপপ্রচারকারীদের বিরুদ্ধে সরকারকে কঠিন ও কঠোরতম ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানুষের জীবন, মান ও সম্মান রক্ষা করার দায়িত্ব সরকারের।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!