শিরোনাম:
খাল খনন : খাদ্যনিরাপত্তা, পুষ্টি ও জলবায়ু-সহনশীলতার পথে বাংলাদেশের নতুন সম্ভাবনা পেটকাটার পুনঃখনন উদ্বোধনে উপদেষ্টা জবিউল্লাহ ও সংসদ সদস্য শাহজাহান আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে ” তত্ত্বাবধায়ক সরকার ” বহাল সোনাইমুড়ীতে হেযবুত তওহীদের দুই সদস্যকে হত্যার আজো বিচার পায়নি পরিবার পরিচ্ছন্নতায় সমৃদ্ধ থাকলে নিজেকেও সুরক্ষিত রাখা যায় কাশিরামপুরে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার ইতিকাফের দিনগুলো হোক প্রযুক্তির অপব্যবহারমুক্ত জান্নাতে বিশেষ আপ্যায়নে আমিষ জাতীয় খাদ্য ১০ মার্চ বান্দরবানে প্রথম ধাপে ১০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড গ্রাম সরকার যে কারণে ছিল জিয়াউর রহমানের দূরদর্শী ভাবনা

পেটকাটার পুনঃখনন উদ্বোধনে উপদেষ্টা জবিউল্লাহ ও সংসদ সদস্য শাহজাহান

  • আপডেট সময় সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২১ পাঠক

দিশারী ডেস্ক।। ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ।।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, ভোটের কালির দাগ মুছার আগেই তারেক রহমান নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছেন।

তিনি বলেন, আমরা নিজেরাও বুঝতে পারিনি আমাদের নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এত দ্রুত সময়ের মধ্যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন শুরু করবেন। তিনি সত্যিই এক অসাধারণ কাজ করছেন।

সোমবার (১৬ মার্চ) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন নোয়া টেকনোলজি হাউজিং মাঠে নোয়াখালীর সদর উপজেলার পেটকাটা খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বড় বড় কথা বলার রাজনীতি থেকে বেরিয়ে এসে তারেক রহমান দেখিয়েছেন যে বিএনপি শুধু পরিকল্পনা দেয় না, সেই পরিকল্পনা বাস্তবায়নও করে। জনগণের কল্যাণে নিবেদিত এই ইশতেহারে বিশ্বাস করেই  দেশের মানুষ বিএনপিকে নিরঙ্কুশভাবে বিজয়ী করতে অনুপ্রাণিত করেছে।

তিনি বলেন , বিএনপির নির্বাচনী ইশতেহার এখন শুধু দলের ইশতেহার নয়, এটি বাংলাদেশের একটি রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে। তারেক রহমান এখন শুধু বিএনপির নেতা নন, তিনি সমগ্র বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন।

সদর উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ও নোয়াখালীর জেলা প্রশাসক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের জ্যেষ্ঠ সংসদ সদস্য মো.শাহজাহান,পুলিশ সুপার এটি এম মোশাররফ হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!