দিশারী ডেস্ক।। ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ।।
ছুতোনাতো ধরে একটি অসহায় পরিবারের মালিকীয় ও ভোগদখলীয় সম্পত্তি গ্রাস করার চক্রান্তে নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের কাজিরটেকে একদল সংঘবদ্ধগোষ্ঠীর সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ওই নিরীহ পরিবার।
ঘটনার পর প্রাণে হত্যার হুমকি-ধমকি পেয়ে চরম আতঙ্ক দেখা দিয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যদের মধ্যে। সংঘটিত সন্ত্রাসী ও চাঁদাবাজির ঘটনায় অসহায় ও নিরুপায় হয়ে ভুক্তভোগী আনোয়ারা বেগম (৪১) বাদী হয়ে সুধারাম থানায় অভিযোগ দায়ের করেছেন।

সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, ২৮ ফেব্রয়ারি, শনিবার ভুক্তভোগী পরিবার ও স্থানীয় মনির হোসেন, আজগর হোসেন, সুমন, কমলা বেগম, কুলসুম বেগম, জেসমিন আক্তার ও সুমিদের সাথে পারিবারিক বিরোধ নিয়ে একটি সালিসী বৈঠক অনুষ্ঠিত হয়। আনোয়ারা জানান, বৈঠকের একপর্যায়ে, সংঘবদ্ধদল সালিস অমান্য করে রাতের সাড়ে ১১টার দিকে ভুক্তভোগীদের বসত ঘরে হামলা চালায়।
সালিসী বৈঠকে উপস্থিত থাকা স্থানীয় আবদুর রর মেম্বারও ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এ সময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভুক্তভোগী পরিবারের ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র ভেঙ্গেচুরে তছনছ করে দেয়। এছাড়া, মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা লুট করে নিয়ে যায় । একপর্যায়ে, ভুক্তভোগীদের শৌ’চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে সংঘবদ্ধরা চলে যায়।
ঘটনার সময় হতবিহ্বল পরিবার ৯৯৯ নম্বরে ফোন দিলেসুধারাম থানার অধিনস্থ সোনাপুর পুলিশ ফাঁড়ির এ এসআই আলী আজমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা একটি অসহায় ও নির্যাতিতা পরিবারের ওপর এমন অমানবিক নির্মমতার বিচার দাবি করেছেন। স্থানীয়রা জানান, এ নিরীহ পরিবারটির সম্পত্তি দখল করার হীন লক্ষ্যেই ওই পরিবারের নামে মিথ্যে ও অসত্য গল্প সাজিয়ে এবং পরিবারটিকে সামাজিকভাবে হেয় করার চেষ্টায় এ ঘটনা ঘটানো হয়েছে।

Leave a Reply