নিজস্ব প্রতিনিধি।। ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ।।
সাহাবউদ্দিনদের মালিকীয় ও খরিদীয় জমি দখলে নেয়ার হীন চেষ্টাকে ভিন্নখাতে প্রবাহিত করতে কথিত চাঁদাবাজির গল্প সাজানোর অভিযোগ ওঠেছে নোয়াখালী সদর উপজেলার চরমটুয়ার পশ্চিম ব্রক্ষপুরের হানিফের পুত্র কামাল হোসেন (৩০), মো. জসিম (৩৫), মো. রহিম (৪০), মাকসুদ (৩৩), দক্ষিন মহতাপুরের দাইয়ার পুত্র রবি, পশ্চিম ব্রক্ষপুরের ইউসুফ আলীর পুত্র মঞ্জু (২৭) ও মোস্তফার পুত্র রাসেদের বিরুদ্ধে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা জানান, সংঘবদ্ধ ব্যক্তিরা জনৈক সাহাব উদ্দিনদের মালিকীয় ও খরিদীয় সম্পক্তি গ্রাস করার চক্রান্তে কথিত চাঁদাবাজির গল্প সাজিয়ে চরম মিথ্যের বেসাতি করছেন।
চরমটুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মো. সাইফুল ইসলাম সেলিম অভিযোগ করেন, তিনি একজন সহজ-সরল ও দেশের প্রচলিত আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল মানুষ হন। উপরন্তু, প্রতিপক্ষরা আইন অমান্যকারী, জোর জুলুমবাজ, পরধনলোভী শ্রেণীর লোক হয়।
কাজী সেলিম বলেন, তিনি সমাজের মসজিদ কমিটির সভাপতি হিসেবে ওই ব্যক্তিদের সংঘটিত অন্যায়, অসামাজিক কার্যকলাপ ও অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করলে তারা বিপরীতে তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে নানান অপপ্রচারে লিপ্ত হয়েছে। সংঘবদ্ধরা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার বিরুদ্ধে নানা বিষোদগার করছেন বলে অভিযোগ করেন তিনি।
কাজী সেলিম জানান, সংশ্লিষ্ট ব্যক্তিরা আওয়ামীলীগের দোসর হয়ে বিগত দিনে সমাজে নানান অসামাজিক কার্যকলাপে সম্পৃক্ত ছিল। তারা ইতোমধ্যে তার এক স্বজন সাহাব উদ্দিনের মালিকীয় ও খরিদীয় সম্পত্তি অন্যায় ও জোরপূর্বকভাবে দখল করার চেষ্টা করেন। এ নিয়ে কাজী সেলিম তাদের বারণ করলে তারা পূর্বরিকল্পিত ও ষড়যন্ত্রমূলকভাবে একটি ভুয়া ও বানোয়াট মারধোরের গল্প সাজান। তিনি বলেন, এ সময় তারা নিজেরাই আত্মঘাতিমূলকভাবে মারধোর করেন।
সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, তারা ইতোপূর্বেও স্থানীয় শাহনেওয়াজ চৌধুরীর মালিকীয় জমি দখল করেছেন।
সাহাব উদ্দিন জানান, তারা বিগত ২০২৪ সালে আমেনা বেগম ও নাইমুল ইসলাম দিদার হতে সাফ কবলা দলিলমূলে ২০ শতক জমি খরিদ করেছেন। অতপর কিছুদিন যেতে না যেতেই সংঘবদ্ধ ভূমিগ্রাসীচক্র এ জমিটুকু দখল করতে নানা ফন্দি-ফিকিরের ব্যস্ত হয়েছেন বলে জানান তারা।
তবে অভিযুক্তরা দাবি করছেন, তারা প্রবাসী হওয়ায় সমাজের কিছু লোক দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করছেন। এ ঘটনার প্রতিবাদে তারা মামলাও করেছেন।
Leave a Reply