দিশারী ডেস্ক।। ২১ ফেব্রুয়ারি , ২০২৬ খ্রিস্টাব্দ।।
মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে নোয়াখালী সদরের আন্ডারচর ইউনিয়নের রফিক চৌকিদার হাট সেভেন স্টার মডেল একাডেমির উদ্যোগে শিক্ষক ও ক্ষুদে শিক্ষার্থীদের সমন্বয়ে অনুষ্ঠিত হলো প্রভাতফেরী ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া।
প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুর রহিমের পরিচালনায় ও সিনিয়র সহকারী শিক্ষিকা মাসুমা সুলতানা রিমুর পরিচালনায় প্রভাতফেরীটি বিদ্যালয় আঙ্গিনা ও বাজার এলাকা প্রদক্ষিণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
ক্ষুদে শিক্ষার্থী ও অবিভাবক বাহার রায়হান পাটোয়ারীসহ অন্যান্যদের অংশগ্রহণে প্রভাতফেরী হয়ে ওঠেছিল প্রাণবন্ত ও আবেগঘন।
প্রভাত ফেরী শেষে দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের নূরানী বিভাগের পরিচালক হাফেজ মাওলানা রবিউল হক কচিম। এ সময় যাদের বুকের রক্তের বিনিময়ে বাংলা ভাষা আজ আন্তজার্তিক ভাষার মর্যাদা লাভ করেছে তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
Leave a Reply