নোয়াখালীতে কে, কত ভোটে বিজয়ী ? হাতিয়ায় এনসিপিকে সমর্থন করে জামানত হারিয়েছেন দুই প্রার্থী

  • আপডেট সময় শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯ পাঠক

দিশারী ডেস্ক।। ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ।।

নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অপর একটি আসনে জয় পেয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে ধানের শীষের প্রার্থী মাহাবুব উদ্দিন খোকন ১ লাখ ২৬ হাজার ৮৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. ছাইফ উল্যাহ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৮ হাজার ৩৬ ভোট।

নোয়াখালী-২ (সেনবাগ-কোম্পানীগঞ্জ) আসনে বিএনপির জয়নুল আবদিন ফারুক ধানের শীষ প্রতীকে ৮৩ হাজার ৯৮২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির সুলতান মুহাম্মদ জাকারিয়া (শাপলা কলি) পেয়েছেন ৬৭ হাজার ৫৪ ভোট।

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বিএনপির বরকত উল্লাহ বুলু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪১ হাজার ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের বোরহান উদ্দিন পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৯৪১ ভোট।

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে ধানের শীষের প্রার্থী মো.শাহজাহান ২ লাখ ১৯ হাজার ১৮২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসহাক খন্দকার পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৯৮৯ ভোট।

নোয়াখালী-৫ (কবিরহাট-হাতিয়া) আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ৮০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ বেলায়েত হোসেন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৪৫৩ ভোট।

অন্যদিকে, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপির প্রার্থী আবদুল হান্নান মাসউদ শাপলা কলি প্রতীকে ৯০ হাজার ১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ৩৭২ ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব ফলাফল নিশ্চিত করা হয়েছে।

এ আসনে শাপলা কলির বিজয়ের পেছনে এখানকার সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজিম ও বিএনপির আরেকজন বিদ্রোহী প্রার্থী প্রকৌশলী তানভির সম্পৃক্ত রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

একটি সূত্র জানায়, ভোটের রাতেই বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিত এই দুই প্রার্থীই ধানের শীষকে ঠেকানোর কৌশল হিসেবে শাপলা কলিতে ভোট দেয়ার জন্যে তাদের স্ব-স্ব অনুসারীদের কাছে বার্তা পাঠিয়ে দেন। যে কারণে শাপলা কলির সাথে এই দুই প্রার্থীর সমর্থিত ভোটের যোগফলে আবদুল হান্নান বিজয়ী হয়েছেন বলে মনে করছেন হাতিয়ার বিভিন্ন পর্যায়ের সচেতন নাগরিকেরা।

অবশ্য ধানের শীষকে পরাজিত করার কুটকৌশলে এই দুই প্রার্থী নিজেদের জামানতও হারিয়েছেন। একেই বলে অন্যের জন্যে গর্ত খুঁড়লে, সে গর্তে নিজেকেই পড়তে হয়।

 

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!