দিশারী ডেস্ক।। ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ।।
নোয়াখালী সদর উপজেলার ধর্মপুরের ভাটিরটেকের দুটি কেন্দ্রের ধানের শীষের প্রধান এজেন্ট ও চৌধুরী এগ্রো কমপ্লেক্স- এর স্বত্বাধিকারী আশ্রাফ উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত আশ্রাফ বর্তমানে নোয়াখালীর প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলায় তার নাকের হাড় ভেঙ্গে গেছে বলে জানান চিকিৎসকরা।
ঘটনা ঘটেছে ১১ ফেব্রুয়ারি, বুধবার দুপুর ১টার দিকে, ভাটিরটেক গ্রামে তার নিজের মৎস্য খামার ঘরের সামনে।
আহত আশ্রাফ জানান, ওই এলাকার ভূমি জবরদখলকারী গিয়াস উদ্দিনের নেতৃত্বে মেহেদী হাসান অভি, (২০) ফুহাদ (৩০) সহ ৭/৮ জন সংঘবদ্ধ সন্ত্রাসী মাইক্রো নিয়ে তার খামারের সামনে এসে জিজ্ঞেস করেন ভাটিরটেকে ধানের শীষের নির্বাচনী এজেন্ট কে ! আশ্রাফ নিজেকে পরিচয় দেয়া মাত্রই তাকে ধারালো ও দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি মারধোর ও কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা।।
একপর্যায়ে, তাদের সন্ত্রাসী কান্ডে আশ্রাফ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তার শৌ’চিৎকার শুনে আশপাশের লোক দৌড়ে এলে সন্ত্রাসীরা মাইক্রো নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এলাকাবাসী ঘটনার নেতৃত্বে থাকা গিয়াস উদ্দিনকে হাতেনাতে আটক করে একটি ধারালো অস্ত্র উদ্ধার করে। অস্ত্রটি স্থানীয় ভাটিরটেক চৌমুহনী বাজারের সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দীনের কাছে জমা রয়েছে।
ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে জানান আশ্রাফ ও স্থানীয়রা। পরে স্থানীয়রা আহত আশ্রাফকে দ্রুত নোয়াখালীর ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করেন।
নির্বাচনের ঠিক একদিন আগে এ ঘটনা মুহুর্তে এলাকায় ছড়িয়ে পড়লে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী ও সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাৎক্ষনিক জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এডভোকেট আবদুর রহমান পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। তিনি নেতাকর্মীদের ধৈর্য্য ধরার আহবান জানান।
এ বিষয়ে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুল ইসলাম বলেন, তিনি ঘটনার সম্পর্কে কিছুই জানেন না। তার কাছে কেউ লিখিত অভিযোগ করেননি। যদিও নির্বাচন নিয়ে ব্যস্ততা আছে, তারপরও অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply