সোনাইমুড়িতে কোটি টাকার পণ্যসামগ্রী নিয়ে ব্যবসায়ী উধাও

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ২৮ পাঠক

দিশারী ডেস্ক।। ১২ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ।।

বিভিন্ন কোম্পানীর কোটি টাকার পণ্যসামগ্রী বাকীতে নিয়ে রাতের আঁধারে উধাও হয়েছেন নোয়াখালীর সোনাইমুড়ি বাজারের এক ব্যবসায়ী।

জানা যায়, মানিকগঞ্জ এলাকার স্থানীয় বাসিন্দা আমির আলীর পুত্র জসীম উদ্দিন নোয়াখালীর সোনাইমুড়ি বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন। যে কারণে বিভিন্ন দেশ, বিদেশী বিভিন্ন পণ্যসামগ্রী বাজারজাত করা কোম্পানীর প্রতিনিধিদের সাথে তার একটা বিশ্বস্ত ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠে। এ ব্যবসায়িক সম্পর্কের জের ধরে বিভিন্ন কোম্পানীর জেলার দায়িত্বশীল প্রতিনিধিদের কাছ থেকে বাকীতে কোটি টাকার পণ্য সংগ্রহ করেন তিনি।

অতঃপর একপর্যায়ে, গত বৃহষ্পতিবার সেসব কোম্পানীর প্রতিনিধিদের দেনা পরিশোধের তারিখ দিয়ে রাতের আঁধারে পালিয়ে গেছেন তিনি।

রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেডের একটি ডিলারী প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি জাহাঙ্গীর আলম অভিযোগ করেন,  গত ২২ ডিসেম্বর, ২০২৫ তারিখে তার কাছ থেকে এক লাখ উনত্রিশ হাজার টাকার মালামাল গ্রহণ করেন আলিফ ষ্টোর নামের ওই প্রতিষ্ঠানের কর্ণধার জসীম উদ্দিন।

গত বুধবার জাহাঙ্গীর আলম তার কোম্পানীর পাওনা বিষয়ে যোগাযোগ করলে তাকে রোববার আসার তারিখ দেন তিনি। পরবর্তীতে, জাহাঙ্গীর রোববার গিয়ে ঘটনাস্থলে ওই দোকানটি বন্ধ থাকতে দেখেন। এ সময় তিনি ওই দোকানীর মুঠোফোনে ফোন দিলেও বন্ধ পাওয়া যায়।

এ সময় অন্যান্য কোম্পানীর লোকজনও জড়ো হয়ে উধাও হওয়া ওই ব্যবসায়ীর কাছে পণ্য সামগ্রী বাবত কোটি  টাকা পাওনা রয়েছেন বলে অভিযোগ করেন।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!