আন্ডারচর ও কালাদরাপে কি বলেছিলেন মো. শাহজাহান ?

  • আপডেট সময় বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৪০ পাঠক

দিশারী ডেস্ক।। ২৮ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ।।

নোয়াখালী সদর ও সুবর্ণচর আসনের বিএনপির প্রার্থী মো. শাহজাহানের সমর্থনে আন্ডারচর ইউনিয়নের শান্তির হাট ও কালাদরাপের করমুল্যাহ বাজারে এক বিশাল নির্বাচনী জনসভা অনষ্ঠিত হয়েছে।

————————————————————–

নোয়াখালী-৪ ( সদর-সুবর্ণচর )

————————————————————-

মঙ্গলবার বিকেলে ও সন্ধ্যেয় পৃথকভাবে অনুষ্ঠিত এসব সভায় নোয়াখালী ৪ ( সদর-সুবর্ণচর) আসন হতে সংসদ সদস্য পদে প্রার্থী মো. শাহজাহান বলেন, ১৯৯১ সালে আমি যখন সংসদ সদস্য নির্বাচিত হই, তখন এ অঞ্চলে রাস্তা-ঘাট বলতে প্রায় কিছুই ছিলনা। এরপর আমি উন্নয়ণের স্বার্থে বিশাল চরমটুয়া ইউনিয়নকে তিনটি ইউনিয়নে ভাগ করি। এই আন্ডারচর এবং পূর্ব চরমটুয়া আমার হাতের সৃষ্টি।

সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান বলেন, এখনো আন্ডারচরের প্রায় লোকজন মনে করেন, এ ইউনিয়নটি এখনো দুটি ইউনিয়নের সমান। তিনি বলেন, আল্লাহর রহমতে আমি নির্বাচিত হলে এলাকাবাসীর মতামতের ভিত্তিতে উন্নয়নের স্বার্থে এ ইউনিয়নকে কি করা যায় চিন্তা করবো।

তিনি বলেন, এ আন্ডারচরের বেশির ভাগ মানুষ কৃষক। এক সময় এখানে গরু চুরির হিড়িক ছিল। আমাকে প্রায় সময় মানুষ অভিযোগ করতেন, তার গরুটা চুরি হয়ে গেছে। আমি নিজেই অনেক চোরকে পুলিশে দিয়েছি। সুতরাং আগামী দিনেও আন্ডারচরবাসীর জীবনের শান্তি-শৃঙ্খলা সুসংহত করতে যা যা করার, সবই করবো বলে আপনাদের কথা দিলাম। এ সময় তিনি আন্ডারচরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, বাজার, রাস্তা-ঘাট প্রশ^স্তকরণ, খাল খনন করে কৃষি উন্নয়নে অবদান রাখবেন বলে ঘোষণা দেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, এলাকার কৃষি জমি ধ্বংস করে অনেকে মাটি বিক্রয় করছেন। অথচ তা না করে এ জমিতে তিন ফসল অথবা দো-ফসল ফলানো গেলে নিজের উপকার যেমন হতো অন্যেরও ক্ষতি হতোনা। তিনি এমন শ্রেণীর মাটি ব্যবসায়ীদের এসব কাজ পরিহার করতে বলেন।

মো. শাহজাহান বলেন, অনেকে আমাদের সরকার ক্ষমতায় আসার আগেই নানা ধরনের সন্ত্রাসী কার্যকলাপে মানুষকে নানাভাবে হয়রানি করছেন বলে জেনেছি। তবে আল্লাহর ওয়াস্তে ভাল হয়ে যান।

তিনি বলেন, অনেকে মনে করছেন, বিএনপি ক্ষমতায় এলে মানুষকে জিম্মি করে আওয়ামী লীগের ন্যায় কোটি-কোটি টাকার মালিক হবেন। কিন্তু আমি মো. শাহজাহান বেঁচে থাকতে এমন কোন ধরনের অন্যায়, অবিচার ও মানুষের প্রতি জুলুমের সাথে আপোষ করবোনা।

এসব সভায় জেলা বিএনপির নেতাদের মধ্যে মাহবুব আলমগীর আলো, হারুনর রশিদ আজাদ, এডভোকেট আবদুুর রহমান, সলিম উল্যাহ বাহার হিরন, এডভোকেট শাহাদাত হোসেন, ওমর ফারুক টপি, মাজহারুল ইসলাম, শামছুদ্দোহা মিঠু, আবদুল ওয়াদুদ মাঝি  প্রমূখ বক্তব্য রাখেন। ব্ক্তারা আগামী ১২ ফেব্রুয়ারী তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষকে ভোট দিয়ে বিপুল ভোটে মো.শাহজাহানকে বিজয়ী করার আহবান জানান।

সভাগুলো পরিচালনা করেছেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!