নোয়াখালী পৌরএলাকায় বিধি অমান্য করে ভবন নির্মাণ

  • আপডেট সময় বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১১ পাঠক

দিশারী ডেস্ক।। ২১ জানুয়ারী, ২০২৬ খ্রিষ্টাব্দ।।

নোয়াখালী পৌর এলাকার উত্তর ফকিরপুরে বিল্ডি কোর্ড না মেনে ভবন নির্মাণের অভিযোগ ওঠেছে মৃত মোহাম্মদ উল্যার পুত্র আবুল কাসেমের বিরুদ্ধে।

ওই এলাকার মৃত ডাক্তার হাবিবুর রহমানের পুত্র রফিকুল ইসলাম চৌধুরী অভিযোগ করেন, তিনি গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ভবন নির্মানাধীন জমিতে বণ্টনের প্রার্থনায় নোয়াখালী জজকোর্টে ৭৩/১৯৬৭ নম্বর দেওয়ানী মামলা দায়ের করেন।

তিনি অভিযোগ করেন, এ জমিতে জরিপ সংক্রান্ত বিষয়েও নোয়াখালীর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতে দেওয়ানী ১০/২০২৫, ৭১২/২০২৩ ও ৭৮০০/২০২১ নম্বর মামলা চলমান রয়েছে।

রফিক জানান, প্রতিপক্ষ আবুল কাসেম সংশ্লিষ্ট জমিতে আদালতের মামলার বিষয়াদী গোপণ রেখে নোয়াখালী পৌরসভায় বিল্ডিং নির্মাণের নকশা অনুমোদনের আবেদন করেন। একপর্যায়ে, তিনি বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট পৌরসভায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরফলে আবুল কাসেম ভবন নির্মাণের নকশা অনুমোদনে ব্যর্থ হন।
অত:পর আবুল কাসেম দেশের প্রচলিত আইন-কানুনের তোয়াক্কা না করে সম্পূর্ণ মনগড়া ও জোরপূর্বকভাবে বিবাদমান জমিতে পৌর বিধি বর্হিভূতভাবে ভবন নিমার্ণ করে চলছেন।

সোমবার বিবাদমান জমিতে সরেজমিনে গেলে দু’পক্ষের মারমুখী অবস্থানে যে কোন সময়, যে কোন ধরনের রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কা করছেন স্থানীয়রা।

অভিযোগের বিষয়ে আবুল কাসেমকে একাধিকবার মুঠোফোনে কথা বলার চেষ্টা করেও ফোন রিসিভ না করায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।  এ বিষয়ে নোয়াখালী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, আমরা লিখিত অভিযোগ পেলে বিহিত ব্যবস্থা গ্রহণ করবো।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!