নিঃসন্দেহে দরকার, একটি নোয়াখালী সিটি কর্পোরেশন

  • আপডেট সময় বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২৫ পাঠক
Screenshot

মাননীয় প্রধানমন্ত্রী,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,
প্রধানমন্ত্রী কার্যালয়,
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

বিষয় : নোয়াখালী সিটি কর্পোরেশন ঘোষণা ও জরুরী বাস্তবায়ন প্রসঙ্গে।

——————————————————————————

বাংলাদেশের একমাত্র বঙ্গোপসাগর ও মেঘনার জোয়ার, ভাটার আবহে বিশুদ্ধ বায়ুপ্রবাহের জেলা নোয়াখালী। দেশের একটি সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী এ জেলা ভৌগলিক মানচিত্রে  ১০টি থানা, ১০টি পৌরসভা, ৯টি উপজেলা নিয়ে এর সীমানা নির্ধারিত হলেও বস্তুত একসময় পুরো ফেনী ও লক্ষীপুর জেলাও ছিল এ জেলার অর্ন্তভুক্ত।

ইতিহাসে বলা রয়েছে, দেশের ১৯টি সুপ্রাচীন জেলার অন্যতম নোয়াখালী। প্রায় ৪২ লাখের অধিক জনসংখ্যা বেষ্টিত নোয়াখালী জেলার আয়তন ৪,২০২.৮ বর্গকিলোমিটার এবং এর প্রশাসনিক সদর দপ্তর জেলা শহর তথা মাইজদীতে অবস্থিত। তবে পাশের মেঘনার কূলঘেঁষে ও বঙ্গোপসাগরের পাদদলে প্রতিনিয়িতই জেগে ওঠছে চরবেষ্টিত এ জেলার সীমানা।

নিঝুম দ্বীপ, নোয়াখালি ভ্রমণ

১৮২১ সালে এ জেলার নাম ছিল ভুলুয়া। পালাবদলে ১৮৬৮ সালে নোয়াখালী নামকরণ করা হয়। এ জেলার উত্তরে কুমিল্লা ও চাঁদপুর জেলা, দক্ষিণে মেঘনা নদী ও বঙ্গোপসাগর, পূর্বে চট্টগ্রাম ও ফেনী জেলা এবং পশ্চিমে লক্ষীপুর ও ভোলা জেলা।

১৮৭৬ সালে নোয়াখালী শহরে নোয়াখালী পৌরপ্রশাসনের যাত্রা শুরু হয়। কালক্রমে একটি ভঙ্গুর পৌরসভা আজ একটি প্রথম শ্রেণীর নাগরিক সেবাদানকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এর ভৌগলিক চৌহদ্দির মধ্যে জেলা জজকোর্ট ভবনসহ জেলার প্রধান প্রধান সরকারী দপ্তরসমূহ রয়েছে। এখানে রয়েছে একটি ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, একটি বিশালাকার পুলিশ ট্রেনিং সেণ্টার, নোয়াখালী কারাগার, সরকারী নার্সিং ট্রেনিং ইন্সটিটিউট, সরকারী বিশ^বিদ্যালয় কলেজ, সরকারী মহিলা কলেজ, ২টি কামিল শ্রেণীর মাদ্রাসাসহ অসংখ্য ধর্মীয় ও সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান।

NSTU | Home

২০০৪ সালে যাত্রা শুরু করে নোয়াখালী পৌরপ্রশাসনের পাশের একেবারে সন্নিকটে নোয়াখালী ইউনিয়নে এ জেলার গৌরবান্বিত শিক্ষাপ্রতিষ্ঠান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়। যার পাশে রয়েছে নোয়াখালী ড্রিমওয়াল্ড নামীয় একটি বিনোদন পার্ক। আর এ পৌরসভার কয়েক কিলোমিটার উত্তরে নোয়াখালী-কুমিল্লা সড়কের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ, কৃষি ইন্সটিটিউট, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসহ রয়েছে অনেকগুলো বিজ্ঞান ও গবেষণামূলক শিক্ষাপ্রতিষ্ঠান।

রয়েছে নোয়াখালীর প্রথম শ্রেণীর পৌরসভার একটি নান্দনিক স্থাপত্যশৈলীর ভৌতঅবকাঠামোও।

এ জেলার বেগমগঞ্জ চৌরাস্তা ও নোয়াখালী পৌরসভার সীমানায় রয়েছে বিসিক খ্যাত শিল্পনগরী। তাছাড়া এ জেলার প্রধান বাণিজ্যিক নগরী তথা বেগমগঞ্জের চৌমুহনী একটি বিখ্যাত বাণিজ্যিক কেন্দ্র হিসেবেও ইতিহাসে পরিচিত রয়েছে। এখান থেকে দেশের বিভিন্নপ্রান্তে রপ্তানী, আমদানী সম্প্রসারিত হয় প্রতিদিন।

এমতাবস্থায়, এ জেলার বাণিজ্যিক নগরী বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী ও নোয়াখালী জেলা শহরকে মানচিত্র বেষ্টিত করে নোয়াখালী সিটি কর্পোরেশ মর্যাদায় উন্নত করলে এ জেলার সমৃদ্ধি, উন্নয়ন ও শ্রীবৃদ্ধি বেশি জাতীয় পর্যায়ে আরো বেশি গৌরবান্বিত করতে পাবে বলে আমাদের বিশ্বাস।

NMC – Noakhali Medical College

অতএব , বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জনাব তারেক রহমান “ নোয়াখালী সিটি কর্পোরেশন ” ঘোষণা করে এ জেলার গণমানুষের আশা, আকাঙ্খা ও কর্মস্পৃহাকে আরো বেশি প্রসারিত করবেন বলে আমরা বিশ্বাস করছি।

আশা করছি, অচিরেই মাননীয় প্রধানমন্ত্রী নোয়াখালী সিটি কর্পোরেশন বাস্তবায়নে তড়িৎ সিদ্ধান্ত নেবেন এবং নিজেকে শতভাগ অংশীদারিত্ব বজায় রাখবেন।

বিনীত,

দৈনিক দিশারী, নোয়াখালী।
তারিখ : ১২ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!