কবিরহাটে এক ভাইয়ের জায়গা দখল করছে অন্যভাই

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ০ পাঠক

তৌহিদুল আনোয়ার আজিম, কবিরহাট, নোয়াখালী।। ৩ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ।।

কবিরহাটে পৈতৃক জমি জবরদখল, হুমকি-ধমকির অভিযোগে বড় ভাইদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ছোট ভাই হেলাল মোহাম্মদ। ২ নভেম্বর, সোমবার সকালে কবিরহাটে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী হেলাল মোহাম্মদ। তিনি অভিযোগ করে বলেন, কবিরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ড জৈনুদপুর রাস্তার মাথা সংলগ্ন প্রধান সড়কের পাশেই অবস্থিত এই জায়গায় আমার ৩ ভাই দোকান নির্মাণ করলেও আমার জায়গায় কোন কিছু করতে দিচ্ছে না।

দীর্ঘদিন ধরে আমার ভাগের জমি দখলের অপচেষ্টা চালিয়ে আসছেন আমার বড় ভাই মিনার মোহাম্মদ সোহাগ, দিদার মোহাম্মদ সুজন ও বেলাল মোহাম্মদ সমির। একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-দরবার এবং সিদ্ধান্ত সত্বেও বড় ভাইরা প্রভাব খাঁটিয়ে জোরপূর্বক জমি দখল করে রেখেছেন।

ভুক্তভোগী আরও জানান, জমি ছেড়ে দেয়ার দাবি জানালে তাঁকে ও তাঁর পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়-ভীতি প্রদর্শন করা হয়। এ বিষয়ে কবিরহাট থানায় একটি অভিযোগ করেন হেলাল মোহাম্মদের স্ত্রী মাহবুবা আক্তার।

সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী ছোট ভাই তাঁর জমি উদ্ধার এবং নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ ও বিচার দাবি করেছেন।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!