সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে কবিরহাটে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ০ পাঠক

তৌহিদুল আনোয়ার আজিম, কবিরহাট, নোয়াখালী। ৩ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ।।

কবিরহাট উপজেলার সুন্দুলপুর ইউনিয়নের মালিপাড়া মৌলভী সেকান্তর মিয়া জামে মজিদের পরিচালনা কমিটির রিরুদ্ধে শাহদাত হোসেন নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যে ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন মসজিদ পরিচালনা কমিটি ও সামাজের সর্বস্তরের জনগণ।

সমাজের সবার উপস্থিতিতে সভাপতি ও কোষাধ্যক্ষ উপস্থিত সাংবাদিকদের বলেন, দীর্ঘ দিন ধরে আমাদের মসজিদের ইমাম সাহেব সামাজের রীতিনীতির বাইরে বিভিন্ন কাজ-কর্ম ও কথা-বার্তা বলেন। এতে মসজিদ পরিচালনা কমিটি তাঁকে অনেকবার সতর্ক করার পরও তিনি সংশোধন না হওয়ায় মসজিদ পরিচালনা কমিটি সভা করে ঈমাম সাহেবকে অব্যাহতি বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

কিন্তু শাহদাত নামের এই ছেলেটি আমাদের সমাজ ও সমাজ পরিচালনা কমিটির দায়িত্বশীলদের নাম উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকম মিথ্যে,অপপ্রচার করতেছে। সামাজের লোকজন এ বিষয়ে তার কাছে জানতে চাইলে সে সামাজের লোকজনকে বিভিন্ন রকম হয়রানি ও হত্যার হুমকি দিচ্ছে। সে বিভিন্ন অসামাজিক কাজ ও অসংখ্য নারী কেলেংকারী সাথে জড়িত। অনেক তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। সমাজের লোকজন সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন।

আমরা সামাজবাসী আপনাদের মাধ্যমে সরকারের কাছে শাহদাতের বিচার দাবি করছি। এ বিষয়ে জানতে শাহদাতের মুঠো ফোনে ফোন দিয়ে তাকে পাওয়া যায়নি।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!