পূর্বমহব্বতপুরে দুর্ধর্ষ চুরি

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১১ পাঠক

দিশারী ডেস্ক।। ২ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ।।

নোয়াখালী পৌরএলাকার পূর্ব মহববতপুরে আবুল কালাম ড্রাইভারের বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

এ সময় বসতঘরে ডুকে পরিবারের মূল্যবান জিনিসপত্র ও নগদ অর্থ লুটে নিয়েছে একদল চোর। ৩০ জুলাই রাত তিনটার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানান রুহুল আমিন ড্রাইভারের পুত্র রায়হান।

সুধারাম থানায় লিখিত অভিযোগে রায়হান উল্লেখ করেন, আবুল কালাম ড্রাইভারের বাড়ির রুহুল আমিনের বসত ঘরে ১০/১২ জন চোর ডুকে বাসার আলমারি ও ড্রয়ারে রক্ষিত নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণের চেইন ও ব্রেসলেট লুট করে নেয়।

এ সময় ঘরের মধ্যে থাকা পরিবারের সদস্যরা ঘুম ভেঙ্গে জেগে ওঠলে তারা দ্রæত পালিয়ে যায়। সংঘবদ্ধরা এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য বলে ক্ষতিগ্রস্ত পরিবারের ধারণা।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!