দিশারী ডেস্ক।। ১০ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ।।
নোয়াখালী পৌরসভার একজন উপসহকারী প্রকৌশলী কাজী আলী হায়দারের বিরুদ্ধে পৌর সেবা প্রত্যাশী নাগরিকদের সাথে অহরহ অসদাচরণ, অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠেছে। এমন অভিযোগের সত্যতা নিশ্চত করছেন নোয়াখালী পৌরসভার খোদ প্রশাসক ফেরদৌসী বেগম।
অভিযোগ রয়েছে, আলী হায়দার বিগত ২০১০ সালে নোয়াখালী পৌরসভায় উপসহকারী প্রকৌশলী পদে যোগদান করে একদিনের জন্যেও বদলি হয়নি অন্য কোথাও।
সূত্র জানায়, আওয়ামী সরকারের একজন মন্ত্রীর পরিবারের স্বজন হওয়ার সুবাদেই দিনের পর দিন বদলি প্রথা কার্যকর ছিলনা তার খাতায়। পৌরবিধি লঙ্গন করে দীর্ঘ ১৫ বছর ধরে একইস্থানে বহাল থাকার বিষয়ে বিস্ময় প্রকাশ করছেন সচেতন নাগরিকদের অনেকে।
জানা যায়, দীর্ঘদিন একই জায়গায় বহাল থাকার কারণে স্থানীয় দুর্নীতিবাজ ঠিকাদারদের সাথে তার একটি দহরম-মহরম সম্পর্ক গড়ে ওঠে। এমন সম্পর্কের কারণে দুর্নীতিপরায়ণ ঠিকাদাররা অত্যন্ত নিম্মমানের কাজ করার পরেও খাতাপত্রে সংঘটিত ত্রুটিপূর্ণ কাজের মান সঠিক বলে প্রকাশ করছেন কাজী আলী হায়দার।
পক্ষান্তরে, উপসহকারী প্রকৌশলী আলী হায়দারের স্বজনপ্রীতি ও দুর্নীতিপরায়ণতার কারণে যেততেন ধরনের কাজ দেখিয়েও পৌরসভার বিপুল অংক লোপাট করছেন ঠিকাদাররা।
এছাড়া পৌরসভার গোপনীয় নথির বিষয়বস্তুও বাইরে পাচার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ ওঠেছে, পৌরসভার কর্মকর্তা, কর্মচারীদের সাথেও তার আচার-আচরণ সন্তোষজনক নয়। যাতে সরকারের সুনাম ও সুখ্যাতি বিনষ্ট হয়ে চলছে। পৌর প্রশাসক গত ৪ জুন তারিখে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবরে প্রেরিত একপত্রে কাজী আলী হায়দারকে নোয়াখালী পৌরসভা হতে বদলি সংক্রান্ত অনুরোধপত্রে এসব কথা উল্লেখ করেছেন।
জানা যায়, স্থানীয় সরকারের বিভিন্ন শাখায় আর্থিক যোগান দিয়েই নিজেকে একইস্থানে বহাল রাখছেন বছরের পর বছর। এ বিষয়ে আলী হায়দারকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও ফোন না ধরায় তার মতামত জানা যায়নি।
Leave a Reply