ঠাকুরগাঁও বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ জামাতের আমির আটক

  • আপডেট সময় বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭ পাঠক

দিশারী ডেস্ক।। ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ।।

দেশের বিভিন্ন স্থানে জামায়াত ইসলামী ও ১১ দলীয় জোটের প্রার্থীদের সমর্থকদের ওপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

নির্বাচনের আগের দিন আজ বুধবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করে জামায়াত। সংবাদ সম্মেলনে কথা বলেছেন দলটির জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় তিনি প্রশাসন একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে বলে অভিযোগ করেন।

সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে বিপুল টাকাসহ আটক করা হয়েছে। বেলাল উদ্দিনের কাছে পাওয়া টাকা তার ব্যবসার বলে দাবি করেছেন জুবায়ের।

তিনি বলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তার কাছে থাকা টাকা নির্বাচনী প্রচারণার কোনো কাজে ব্যবহারের জন্য ছিল না ; এটি ছিল তার ব্যবসায়িক টাকা।

জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশে এসব তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেন জুবায়ের।

নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা করছে কিনা জামায়াত ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশাসনের একটি অংশ এই অপচেষ্টা করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে।

——————————————————————————————————————

তবে সমাজের সচেতন নাগরিকেরা বলেছেন, বিপুল পরিমাণ টাকাসহ ধরা খেয়ে জামাত দাবি করছেন এটা ব্যবসার টাকা। কিন্তু, যে সময়ে দেশের সব ধরনের ব্যাংক, বাণিজ্য বন্ধ ঘোষণা করেছে সরকার, সে সময়ে এতো বিপুল পরিমাণ টাকা বিমান বন্দরে কোথা থেকে এলো ! তারা মনে করেন,  নির্বাচনে জাল জালিয়াতি কাজে ব্যবহার করতেই এ টাকা আনা হয়েছে বিদেশে থেকে। তারা আরো বলেন, মুহুর্তেই এমন ভুয়া ফতুয়া দিয়ে গোণাহগার হওয়া যায়, কিন্তু ইসলামী সম্ভ্রব রক্ষা সহজ নয়।

একইসঙ্গে, একটি ইসলামী দলের নাম ব্যবহার করে জামাত নেতাদের অনৈসলামিক চলাধারা নিয়েও সমালোচনা করছেন সমাজ সচেতনরা।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!