প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • আপডেট সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ পাঠক

গত ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখে কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় “ রামগতির চরাঞ্চলে দস্যুবাহিনীর তৎপরতায় আতঙ্কিত বাসিন্দারা, চাঁদা দিতে না পারায় ভয়ে বাড়ি ছাড়া ব্যবসায়ীর পরিবার ” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন রামগতি উপজেলার চরগাজী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ ফরিদ প্রকাশ ফরিদ মেম্বার।

প্রতিবাদলিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রকৃত ঘটনা হচ্ছে, অতিতে বয়ারচরে গরু চুরি ও বসতবাড়িতে বিভিন্ন ভাবে ডাকাতি হতো। এসব ডাকাতি ও গরু চুরির ঘটনার সাথে একটি চক্র সরাসরি জড়িত। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে এসব চুরি, ডাকাতির বিরুদ্ধে বয়ারচরের জনগনকে নিয়ে প্রতিবাদ করে আসছি। কয়েক মাস আগে বয়ারচরে কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। তখন আমি এসব গরু উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিই। এতে ওই চক্রটি আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে।
এছাড়া ফয়সাল নামের একটি ছেলেকে অপহরন ও মুক্তিপণের ঘটনা সম্পর্কে আমি কিছুই জানিনা। অথচ সংবাদে উল্লেখ করা হয় আমাকে ২ লাখ টাকা দিয়েছে, এ কথাটি সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট।

আমি একজন জনপ্রতিনিধি ও ব্যবসায়ী হিসেবে সাধারণভাবে চলাফিরা করি। বয়ারচরের মানুষের সুখে, দুঃখে সকল আন্দোলন সংগ্রামে প্রথম কাতারে থেকে নেতৃত্ব দিয়ে আসছি। এই চরের মাটি ও মানুষের সাথে থেকে আমার বাকি জিবীন টুকু কাটাতে চাই। অপরাধ জগতের একটি চক্র আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট সংবাদ পরিবেশন করে আমাকে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কাছে খারাপ লোক প্রমাণের চেষ্টা করা হচ্ছে।

তাই আমি প্রকাশিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। এবং পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত না হওয়ার উদাত্ত আহবান জানাচ্ছি।

মোঃ শেখ ফরিদ মেম্বার
ইউপি সদস্য, ৫ নম্বর ওয়ার্ড
চরগাজী ইউনিয়ন পরিষদ
রামগতি, লক্ষীপুর ।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!