হৃদরোগের পেছনে দায়ী হতে পারে অতিরিক্ত মানসিক চাপ

  • আপডেট সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৪৬ পাঠক

দিশারী ডেস্ক।। ২৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ।

আজকের ব্যস্ত জীবনে প্রায় সবাই কোনও না কোনওভাবে স্ট্রেসে ভুগছেন। এই অতিরিক্ত মানসিক চাপ ধীরে-ধীরে ক্ষতি করছে আমাদের হৃদযন্ত্রের। স্ট্রেসের কারণে বাড়তে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি। তাই এখনই সতর্ক হওয়া জরুরি।

প্রয়োজনে চিকিৎসকের সাহায্য নিন। চলুন, জেনে নিই অতিরিক্ত স্ট্রেসে হার্টে কী ধরনের প্রভাব পড়তে পারে।

উচ্চ রক্তচাপ : স্ট্রেসের ফলে ব্লাড প্রেসার বেড়ে যায়, যা সরাসরি হার্টের উপর চাপ ফেলে।

কোলেস্টেরল বেড়ে যায় : বেশি মানসিক চাপ কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়, যা হার্টের জন্য ক্ষতিকর।

খাদ্যাভ্যাসের গন্ডগোল : মানসিক চাপে পড়ে অনেকেই অতিরিক্ত বা ভুল সময়ে খেতে শুরু করেন, যা হার্টের স্বাস্থ্য খারাপ করে।

প্রদাহ : শরীরে প্রদাহের পরিমাণ বেড়ে যায়, যা স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়।

ঘুমের সমস্যা : মানসিক চাপের কারণে ভালো ঘুম হয় না, আর এটি হৃদযন্ত্রের ওপর সরাসরি প্রভাব ফেলে।

কিভাবে স্ট্রেস কমিয়ে হার্টকে সুস্থ রাখবেন ?

মেডিটেশন করুন : প্রতিদিন অন্তত ১৫ মিনিট ধ্যান করলে মন শান্ত থাকে এবং স্ট্রেস কমে।

যোগব্যায়ামের অভ্যাস করুন : নিয়মিত যোগাসন করলে শরীর ও মন দুটোই ভালো থাকে।

চিকিৎসকের পরামর্শ নিন : যদি মনে হয় স্ট্রেস নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে, অবহেলা না করে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।

শরীরচর্চা করুন : নিয়মিত হাঁটাচলা বা ব্যায়াম হার্টকে সুস্থ রাখে।

সতর্ক খাদ্যাভ্যাস : তেল-মসলা কম খান, ধূমপান ও মদ্যপান বাদ দিন। নিয়ম মেনে খাবার খান, দেরিতে খাওয়া বা অনিয়মিত খাওয়া এড়িয়ে চলুন।

অন্যান্য শাররিক সমস্যার যত্ন নিন : উচ্চ রক্তচাপ বা ব্লাড সুগার থাকলে নিয়মিত পরীক্ষা করান ও ওষুধ খেতে ভুলবেন না।

সবচেয়ে বড় কথা, নিজের শরীরকে ভালোবাসুন। যত্ন নিন এখনই, কারণ সচেতনতাই সুস্থ জীবনের চাবিকাঠি।

সূত্র : এবিপি বাংলা

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!