নিয়মিত গাজর খেলে ক্যানসারও থাকে দূরে ?

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৪৫ পাঠক

দিশারী ডেস্ক।। ১২ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ।।

গাজর একটি উপকারী সবজি। তাতেই উপকার পাবেন হাতেনাতে।

পানির ভাণ্ডার​

গাজরের প্রায় ৮৮ শতাংশ পানি। তাই নিয়মিত গাজর খেলে যে দেহে পানির ঘাটতি কিছুটা হলেও মিটে যাবে, তা বলাই বাহুল্য। দেহে পানির ঘাটতি পূরণ হলে বাড়বে বিপাকের হার। এমনকি পেটও দীর্ঘক্ষণ ভর্তি থাকবে। মূলত এই দুটি কারণেই গাজর খেলে কমবে ওজন।

শুধু তাই নয়, একটি গবেষণায় ইতোমধ্য়ে এই বিষয়টিও প্রমাণিত হয়েছে যে, নিয়মিত গাজর খেলে বডি মাস ইনডেক্স অনেকটাই কমে যায়। তাই সুস্থ থাকতে প্রতিদিনের পাতে গাজর রাখতেই হবে।

লো ক্যালোরি ফুড​

ওজনকে বশে রাখতে চাইলে এমন সব খাবার খেতে হবে যার ক্যালোরি ভ্যালু অনেকটাই কম। গাজর হলো এমনই একটি খাবার। তাই শরীরে জমে থাকা মেদ ঝেড়ে ফেলতে চাইলে আপনাকে নিয়মিত গাজর খেতেই হবে।

কীভাবে খাবেন ?

এই সবজি খেয়ে উপকার পেতে চাইলে প্রতিদিনের স্যালাডে গাজর খান। এমনকি পাঁচমিশালি তরকারিতে গাজর মিশিয়েও খেতে পারেন। এই কাজটা করলে যেমন ওজন কমবে, ঠিক তেমনই আরও একাধিক উপকারও পাবেন। যেমন ধরুন–

ক্যানসার থাকবে দূরে​

ক্যানসার একটি প্রাণঘাতী অসুখ। তাই যেনতেন প্রকারেণ এই রোগ থেকে দূরত্ব বজায় রাখতে হবে। এই কাজে আপনাকে সাহায্য করতে পারে ক্যারোটিনয়েড সমৃদ্ধ গাজর।

গবেষণায় দেখা গেছে, এই উপাদানের গুণে পাকস্থলী, প্রোস্টেট, লাং এবং ব্রেস্ট ক্যানসার থেকে শুরু করে একাধিক ক্যানসারের ফাঁদ অনায়াসে এড়িয়ে চলা সম্ভব। তাই সুস্থ থাকতে প্রতিদিনের পাতে এই সবজিকে জায়গা করে দিতে ভুলবেন না যেন!

​বাড়বে ইমিউনিটি​

রোগ প্রতিরোধ ক্ষমতা চাঙ্গা থাকলে অনায়াসে জ্বর, সর্দি, কাশির মতো সমস্যাকে বাগে আনতে পারবেন। তাই এখন থেকেই ইমিউনিটি বাড়ানোর কাজে লেগে পড়ুন। এই কাজে সাফল্য পেতে পাতে রাখতেই হবে ভিটামিন সি এবং ভিটামিন এ সমৃদ্ধ গাজর।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!