নোয়াখালীর পানি উন্নয়ন বোর্ডের ২৫ একর জায়গা কার দখলে ?

  • আপডেট সময় শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৮২ পাঠক

দিশারী ডেস্ক।। ৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ।।

নোয়াখালী সদরের উত্তর ওয়াপদা বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের প্রায় ২৫ একর ভুমি অবৈধ দখলদারদের কবলে রয়েছে। এ বিষয়ে সচেতনমহল গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করে এসব সম্পত্তি দখলদারদের ছোবল হতে উদ্বার করার জোর দাবি জানিয়েছেন।

জানা গেছে, ১৯৭০ সালের বন্যা পরবর্তী সরকার সোনাপুর হতে চরজব্বর পর্যন্ত উপকূলবাসীকে মেঘনার জোয়ার ও জলোচ্ছ¡াসের কবল হতে রক্ষাকল্পে বেঁড়িবাঁধ নির্মাণ করেন। উত্তর ওয়াপদায় এসময় পানি উন্নয়ন বোর্ডের কর্মচারীদের আবাসনসহ নদী ভাঙ্গনে বিধ্বস্ত পরিবারগুলোর সাময়িক অসুবিধা লাঘবের লক্ষ্যে প্রায় ১০ একর জায়গার ওপর বিরাট দিঘী খনন করা হয়।

———————————-

উত্তর ওয়াপদা বাজার

———————————

একপর্যায়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকান্ড ওই এলাকায় সীমিত হয়ে পড়লে কর্মচারীদের সেখান থেকে সরিয়ে নেয়া হয়। এরপর পানি উন্নয়ন বোর্ড বছরের পর বছর দিঘীটি ইজারা দিয়ে আসছিল। যাতে সরকারের খাতায় প্রতিবছরই উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব যোগ হয়েছিল।

কিন্তু গত ক’বছর ধরে কতেক লোক নানাভাবে দিঘীটির সুবিধা ভাগিয়ে নেয়। এরপই মধ্যে মহিউদ্দিন নামের ব্যক্তি জীবদ্দশায় একটি উদ্দেশ্যপ্রণোদিত মামলা সাজিয়ে নিজের পক্ষে একটি বানোয়াট ও একতরফা রায় হাসিল করেন। যাতে পানি উন্নয়নে বোর্ডের কর্মকর্তা, কর্মচারীরাও দায়সারা হয়ে কাজ করেছিলেন বলে জানা যায়।

————————————————————————————————————————————————————————-

অভিযোগ রয়েছে, পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ারসহ কতেক কর্মচারী মহিউদ্দিনদের কাছ থেকে নগদ সুবিধা হাতিয়ে নিয়ে ওই মামলায় উপযুক্ত স্বাক্ষ্য, প্রমাণ নিয়ে তদবির না করায় আদালত মহিউদ্দিনদের পক্ষে একতরফা রায় প্রদান করেছেন। এরইমধ্যে মহিউদ্দিনরা অন্যায় ও বেআইনীভাবে ওই দিঘীসহ পানি উন্নয়ন বোর্ডের নাল ভূমিও বিক্রয় শুরু করে দিয়েছেন। তাদের এহেন কান্ডে সরকার কোটি-কোটি টাকার সম্পত্তি হারাতে বসেছে।

———————————————————————————————————————————————————————–

এছাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্মিত বেঁড়ির পাশ দখল করে কতেক লোক বছরের পর বছর সরকারকে কোন ধরনের রাজস্ব কিংবা বন্দোবস্ত গ্রহণ না করে দখল করেছেন। অনেকে সেসব দখল করা সম্পত্তি কোটি-কোটি টাকায় হস্তান্তর কিংবা নামান্তর করে চলছেন। অন্যদিকে, এসব দখলবাজদের দৌরাত্ম্যে পানি উন্নয়ন বোর্ডের বেঁড়ির পাশের সরকারী খালটুকুর পানি নিষ্কাশণ ব্যবস্থাও দখল হয়ে গেছে।

স্থানীয়রা জানান, পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীলমহলের চরম উদাসীনতার কারণে সরকারের কোটি-কোটি টাকার সম্পদ প্রকাশ্যে বেহাত হচ্ছে। তবে দখলদারদের অনেকে বলছেন, সরকার প্রতিবছর রাজস্ব নিতে চাইলে তারা দখল হিসেবে রাজস্ব দিতে প্রস্তুত রয়েছেন। এছাড়া, একসনা বন্দোবস্ত দিলেও তারা ব্যবসা বাণিজ্য করার স্বার্থে তা নিয়েও রাজি রয়েছেন। কিন্তু, কেহ ভুয়া কাগজপত্র সৃজন করে সরকারী সম্পত্তি গিলে খাওয়ার বিরুদ্ধে তারাও প্রতিবাদ জানান।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নোয়াখালীর নির্বাহী হালিম সালেহী বলেছেন, তিনি আসার আগে এসব হয়েছে। তিনি ওই ভূমি উদ্বারে ও রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে চলছেন।

 

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!