ভাত নাকি রুটি কোনটা বেশি উপকারী ?

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৪৮ পাঠক

দিশারী ডেস্ক।। ১১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ।।

ভাত বাঙালির প্রধান খাদ্য। সারদিন যত ভালো খাবারই খাওয়া হোক না কেন তারপরও যেন অপূর্ণতা থেকে যায় যদি ভাত খাওয়া না হয়। এদিকে ভাত খেয়ে ওজন বেড়ে যাওয়ার ভয়ে অনেকেই ভাতের পরিবর্তে রুটি খান। কেননা, রুটি খেলে শরীর হালকা এবং রোগমুক্ত থাকা সম্ভব। অর্থাৎ ভাতের পরিবর্তে রুটি খাওয়া অনেক দিক থেকেই স্বাস্থ্যের পক্ষে ভালো।

কিন্তু তাই বলে ভাত খাওয়া একেবারে বন্ধ করে দেবেন না। যাদের নিয়মিত ভাত খাওয়ার অভ্যাস রয়েছে, তারা আচমকা ভাত খাওয়া বন্ধ করে দিলেও অনেক শাররিক সমস্যা দেখা দিতে পারে। এছাড়া একনাগাড়ে রুটি খেলে পেটের সমস্যাও দেখা দিতে পারে।

তবে অনেকের মতে, ভাত এবং রুটিতে ক্যালোরির পরিমাণ একই। খালি রুটি খেলে পরিমাপ বোঝা যায়। চলুন জেনে নেওয়া যাক, ভাত নাকি রুটি কোনটা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো।

ভাত এবং রুটি দুটোতেই কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি। তবে রুটিতে রয়েছে ফাইবার, যা সাদা ভাতে নেই। ফাইবার সমৃদ্ধ রুটি খেলে অনেকক্ষণ পেট ভরে থাকবে আপনার। তাই যারা ওজন কমাতে চান তারা ভাতের বদলে রুটি খেতে পারেন।

————————————————————————————————————-

আবার, ভাত খেলে ব্লাড সুগারের পরিমাণ আচমকা বেড়ে যেতে পারে। তবে রুটি খেলে এই সমস্যা হবে না। রুটিতে গ্লাইসেমিক ইনডেক্সের পরিমাণ কম। তাছাড়া, রুটিতে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। যা সাদা ভাতে থাকেনা। তাই ডায়াবেটিস রোগীরা মেন্যুতে রুটি রাখুন।

—————————————————————————————————————-

যেহেতু রুটিতে ফাইবারের পরিমাণ বেশি তাই রুটি খেলে আপনার অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকবে। বদহজম, অ্যাসিডিটি হবে না। হজমশক্তি ভালো থাকবে।

ওজন কমানোর ব্যাপারে যারা অতিরিক্ত সতর্ক এবং যাদের ডায়াবেটিস বেশ ভালো মাত্রায় রয়েছে, তারা সাদা ভাতের পরিবর্তে রুটি খেতে পারেন। তবে, অনেকেরই টানা অনেকদিন রুটি খেলে পেটের সমস্যা হয়। তারা রুটির পরিবর্তে সাদা ব্রাউন রাইস খেয়ে দেখতে পারেন।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!