দিশারী ডেস্ক।। ৩১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ।।
নোয়াখালী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ও আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী স্মরণে ” নজরুল সাংস্কৃতিক প্রতিযোগিতা ” র শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
৩১ আগষ্ট, সোমবার, বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলাম।
এ সময় উপজেলা যুব ও ক্রীড়া কর্মকর্তা জাহিদ হোসেনের সঞ্চালনায় সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা শামীমা আক্তার, বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক বাদল, নোয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা ইয়াছিন আরাফাত, ভিপি জসিম উদ্দিন, দৈনিক দিশারীর সম্পাদক ও প্রকাশক আকাশ মো. জসিম, সাংস্কৃতিক সংগঠক ফরিদ উদ্দিন মনু আলোচনায় অংশ নেন।

আলোচনা সভা ও নজরুল সাংস্কৃতিক প্রতিযোগিতায় সাংবাদিকদের মধ্যে দৈনিক নয়াপৃথিবীর সম্পাদক ও প্রকাশক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
বক্তারা প্রেম, বিরহ, বিদ্রোহ ও জাতীয় কবির জীবন থেকে শিক্ষা নিয়ে প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করার আহবান জানান। আলোচনা শেষে হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়, নোয়াখালী গার্লস স্কুল ও মাইজদী বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা নজরুল সংগীত পরিবেশন করেন।
১৯৭৬ সালের ২৯ আগষ্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন। তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে সমাহিত করা হয়েছে।

Leave a Reply