“কালবেলায় প্রকাশিত খবরের প্রতিবাদ বিজ্ঞপ্তি ”

  • আপডেট সময় শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৫ পাঠক

২৬ নভেম্বর, ২০২৬ তারিখে দৈনিক কালবেলায় প্রকাশিত “ চাকুরির ২৩ বছরের ৯ বছরই ছটিতে, এত অনিয়মের পরও ডেপুটেশনের ঢাকায় পদায়ন ” শিরোনমে প্রকাশিত খবরটি আমার দৃষ্টিগোচর হয়েছে। খবরটির পক্ষপাতদুষ্টতার কারণে সংশ্লিষ্ট খবরটির প্রতিবাদ করছি আমি নিম্মস্বাক্ষরকারী রাবেয়া সুলতানা।

প্রকাশিত খবরটি একপেশে, ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃতপক্ষে, আমি ২০০১ সালে  সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চাকুরিতে প্রবেশ করেছি। যাতে কোন ধরনের রাজনৈতিক চেষ্টা,তদবির কিংবা আধিপত্য ছিলনা। সম্পূর্ণ নিজের ব্যক্তিগত যোগ্যতায় সরকারের যথাযথ প্রক্রিয়ায় বিভিন্ন লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণ শেষে আমি শিক্ষকতা চাকুরিতে যোগদান করি।

এটা আমার একটি চাকুরি হলেও আমি মহান শিক্ষকতাকে জীবনের একটি ব্রত হিসেবে নিয়েছি।  আমার চিন্তা-চেতনায় কখনো কোন ধরনের অনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত ছিলাম না। সরকারী চাকুরি বিধিবিধান অনুুযায়ী একজন শিক্ষিকা নারী হিসেবে মাতৃত্বকালীন ছুটি ভোগের যে প্রবিধান রয়েছে, আমি তার ব্যত্যয় ঘটিয়ে কোন ধরনের সুযোগ-সুবিধা ভোগ করিনি।

কিংবা ছুটি বা অন্যকোন সুবিধা ভোগের লক্ষ্যে আমার বীরমুক্তিযোদ্ধা পিতাও কোন সরকারী দপ্তর, অধিদপ্তরে কোন ধরনের দৃষ্টতা কিংবা অসৌজন্যতা প্রদর্শন করেননি। বস্তুত, সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষা নীতিমালার ব্যত্যয় ঘটিয়ে কোন ধরনের অন্যায়, অনিয়ম ও অসাধু কর্মকান্ড তথা সরকারী দায়িত্ব ফাঁকি দিয়ে কোন ধরণের অসঙ্গতির প্রতি সঙ্গতিপূর্ণতা আমার নেই ও ছিলনা।

মূলত, আমি সমপেশার কতেক লোকজনের প্রতিহিংসা চরিতার্থের শিকার। সেসব ব্যক্তি বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা হাসিল করতে ব্যর্থ হয়ে আমার বাবার সম্পর্কে অসত্য ও বানোয়াট অভিযোগ প্রদান করছেন। তার পদাঙ্ক অনুসরণ করে অন্যরাও।

এছাড়া ১৫ লাখ টাকা দিয়ে ঢাকায় আমার ডেপুটেশন মর্মে সরকারের শিক্ষা বিভাগকে হেয় করা হয়েছে। যাতে আমার কিংবা শিক্ষা বিভাগের কারো কোন ধরনের সম্পৃক্ততা ছিলনা।

সঙ্গতকারণে, আমি উপরোক্ত বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত কিংবা অন্যকারো দ্ধারা প্ররোচিত খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিনীত,
রাবেয়া সুলতানা।
২৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ।।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!