মোহাম্মদ সহিদ উল্লাহ (বাচ্চু)।। ২৬ নভেম্বর, ২০২৬।।
মানুষের তত্বাবধানে থেকে যেসব পাখি প্রজাতি বংশবৃদ্ধি এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তা পোল্ট্রি। সুবর্ণচর উপজেলা এ শিল্প বিকাশের এক অপার সম্ভাবনাময় স্থান। উপজেলার প্রায় বাড়ীতে পারিবারিকভাবে পোল্ট্রি খামার গড়ে ওঠেছে।
গ্রামীণ পরিবেশে নব্বই শতাংশ বাড়ীতে হাঁস-মুরগীর পালন হচ্ছে। ঐতিহ্যগতভাবে পরিচালিত পারিবারিকভাবে লালিত এ পদ্ধতি সবার খুবই প্রিয়। উন্মুক্ত ও অর্ধ- উন্মুক্ত অবস্থায় পরিবারের সদস্যদের শ্রমের মাধ্যমে পালিত পদ্ধতির নামই হল পারিবারিবারিক পদ্ধতি, যা পরিবারের আয় ও খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে।
উপজেলা সদর দপ্তরে প্রতিষ্ঠিত জেলার বৃহৎ ও ঐতিহ্যবাহী আটকপালিয়া বাজারে প্রতি শুক্র ও সোমবার হাটে এ পোল্ট্রির লাখ লাখ টাকার হাঁস মুরগী কেনাবেচা হয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ীরা কিনে নেন। অন্যান্য বাজারে ও হাঁস-মুরগী পাওয়া যায়। প্রাণিজ আমিষের চাহিদা পূরণে উপজেলাবাসী পোল্ট্রি ও পোল্ট্রিজাত সামগ্রীর উৎপাদন বৃদ্ধি করছে। স্বাস্থ্যসম্মত এবং মানসম্মত ডিম, মাংস ও পোল্ট্রিজাত দ্রব্য উৎপাদনে বেশ সুনাম অর্জন করছে সুবর্ণচর।
বানিজ্যিক পোল্ট্রি উৎপাদনেও সুবর্ণচরে কয়েকটি বৃহৎ শিল্প গ্রুপ কোটি-কোটি টাকা বিনিয়োগ করেছে। সম্পূর্ণ খামারজাত বা খাঁচায় প্রতিপালিত অধিক উৎপাদনশীল (ডিম ও মাংস) বাণিজ্যিক প্রজাতির পোল্ট্রির ক্ষেত্রে ও রয়েছে সুনাম। হাজার হাজার লোকের কর্মসংস্থান হয়েছে এসব পোল্ট্রি খামারে। দেশে ও দেশের বাইরে রপ্তানী হচ্ছে এখানকার উৎপাদিত ডিম ও মাংস।
বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠীর আমিষের চাহিদা পূরন, কর্মসংস্থান, দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ, জাত উদ্ভাবন ও উন্নয়ন, গ্রামীণ অর্থনীতি সুদৃঢকরণে সুবর্ণচরবাসীর শ্রম ও প্রচেষ্টা প্রশংসিত হয়েছে নানামহলে। এ শিল্পকে কেন্দ্র করে এ অঞ্চলে ভুট্টা ও সয়াবিন উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। পোল্ট্রি ফিডের অন্যতম উপাদান সয়াবিনের সহজলভ্যতা অনেকাংশে এ বিকাশে বিশেষ সহায়ক ভূমিকা পালন করছে।
সুবর্ণচরে পারিবারিক ও বানিজ্যিকভাবে প্রতিপালিত পোল্ট্রির সার্বিক উন্নয়ন, সম্প্রসারন ও বিকাশে সরকারি ও বেসরকারি আর্থিক সহায়তায় মাধ্যমে দেশের বেকারত্ব নিরসন সম্ভব বলে মনে করেন দেশীয় অর্থনীতি লালনকারী জনগোষ্ঠী।
Leave a Reply