কমিটি ছাড়াই চলছে নোয়াখালী জেলা, সদর ও পৌর বিএনপি

  • আপডেট সময় বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৩ পাঠক
দিশারী ডেস্ক।। ১১ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ।।
গত দু’বছর ধরে সাংগঠনিক পূর্ণাঙ্গ কমিটি ছাড়াই চলছে নোয়াখালী জেলা বিএনপি। এ তালিকায় সদর উপজেলা ও নোয়াখালী পৌরসভাও। এর ফলে কেন্দ্রীয় ও স্থানীয় কর্মসূচি পালন করতে নানাভাবে হিমশিম পোহাতে হচ্ছে জেলার রাজনীতিতে। তবে দ্রুত যোগ্য ও ত্যাগীদের নিয়ে কমিটি গঠনের দাবি জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।
এদিকে, নোয়াখালী জেলা বিএনপির কমিটিতে স্থান পেতে লবিং-তদবির শুরু করেছেন জেলার অনেক নেতাকর্মী। তাদের মধ্যে গত ১৭ বছর আন্দোলন, রাজপথে থাকা এবং একাধিক মামলার আসামি হয়ে কারাভোগ করা নেতাকর্মীরা যেমন আছেন, তেমনি ওই সময়ে ঝিমিয়ে পড়া নিষ্ক্রিয় নেতাকর্মীরাও পদ-পদবি পেতে মরিয়া হয়ে ওঠেছেন।
সভাপতি হিসেবে আলোচনায় আছেন অন্তত অর্ধডজন বিএনপি নেতা। যারা নোয়াখালীর বাসিন্দা। আলোচনায় আছেন জেলা বিএনপির বর্তমান আহবায়ক মাহবুব আলমগীর আলো, বিলুপ্ত জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, বর্তমান সদস্য সচিব হারুনর রশিদ আজাদসহ বিভিন্ন উপজেলার আরো ক’জন বিএনপি নেতা।
এদিকে, জেলা বিএনপির সভাপতি পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন মাহবুব আলমগীর আলো। জেলার আওতাধীন উপজেলাগুলোতে তার বেশ জনপ্রিয়তা আছে। তিনি দীর্ঘদিন এ জেলায় যুবদলের সাবেক সভাপতি ছাড়াও কেন্দ্রীয় কমিটিতে বিশেষ সম্পাদক পদে ছিলেন।
এছাড়া ২০১৮ সালের বিএনপির কমিটিতে তাঁর নাম প্রথমে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষিত হলেও , একটাপর্যায়ে তাকে কার্য নির্বাহী কমিটিতে সদস্য করা হয়। বিগত সময়ে তার বিরুদ্ধে একাধিক মামলার পাশাপাশি তিনি দীর্ঘদিন কারাভোগ করেছেন।
এ প্রসঙ্গে বলেন, ‘মাহবুব আলমগীর আলো বলেন, জেলার দায়িত্ব নিয়ে প্রায় উপজেলা ও পৌর বিএনপিকে সাজানোর চেষ্টা করেছি। কে সভাপতি হচ্ছেন সেটা দলীয় সিদ্ধান্ত। দল চাইলে আমি দায়িত্ব পালন করবো।
এছাড়া আবদুর রহমান দীর্ঘদিন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ছাড়া ২০২৪ সালে বিলুপ্ত বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিগত আওয়ামী যুগে তার বিরুদ্ধেও মামলার আসামী হিসেবে নাম ছিল পুলিশের খাতায়।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুুর রহমান বলেন, ‘ যেদিন কমিটি বিলুপ্ত করা হয়েছিল সেদিন আহবায়ক কমিটি গঠিত হয়েছিল। তবে ওই চিঠিতে বলা হয়, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। অথচ গত দু’বছর পার হলেও নতুন করে জেলা বিএনপির কমিটি গঠন করা হয়নি। এমনকি সদর ও পৌরসভাও এখন নাজেহাল অবস্থায় রয়েছে।
——————————————————————————————————————————————–
৯টি উপজেলা এবং ৮টি পৌরসভা নিয়ে জেলা। এখানে সংসদীয় আসন সংখ্যাও ছয়টি। কমিটি না থাকায় গুরুত্বপূর্ণ এ জেলায় মিছিল-মিটিং কিংবা কেন্দ্রীয় ও স্থানীয় কোনও কর্মসূচি পালন করতে দলের অন্যান্য অঙ্গসংগঠনের ওপর ভর করতে হচ্ছে।
——————————————————————————————————————————————–
তিনি আরও বলেন, ‘নতুন কমিটিতে যাতে দলের যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের স্থান দেয়া হয়। যারা ১৭ বছর রাজপথে আন্দোলনে ছিল। জেল-জুলুম সহ্য করেছে তাদেরকে এ কমিটিতে রাখা প্রয়োজন। তবে কেউ কেউ বর্তমানে সুসময়ে সক্রিয় হয়েছে। অথচ তারা গত ১৭ বছর আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলেছে। এ ধরনের ব্যক্তিদের যাতে এ কমিটিতে স্থান দেয়া না হয় এটাই আমার দবি।’
এ প্রসঙ্গে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, জেলা বিএনপির কমিটি যেকোনও সময় গঠন করা হবে। এ সংক্রান্ত প্রস্তুতিও শেষ পর্যায়ে। আশা করছি যোগ্য ও ত্যাগী নেতাকর্মীরাই এতে স্থান পাবে। এর আগে, উপজেলা ও পৌর কমিটিগুলো করতে হবে বলে জানান তিনি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০২৪ সালের ডিসেম্বরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এই কমিটিতে সদস্যসচিব ও যুগ্ম আহ্বায়কসহ মোট ৫ সদস্য বিশিষ্ট কমিটি হয়। কমিটি পরে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি হিসেবে অনুমোদন লাভ করেন।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!