দাগনভূঁঞায় শহীদ পরিবারের স্বীকৃতির দাবীতে স্বজনদের সংবাদ সম্মেলন

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৫৬ পাঠক

আলমগীর ননী (দাগনভূঞা), ফেনী।। ১০ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ।।

স্বাধীনতার ৫৫ বছর পরেও যুদ্ধে যাওয়া খোঁজ মেলেনি দাগনভূঞার ইয়াকুবপুর ইউনিয়নের শরিফপুরের পিতা ও পুত্রের লাশ। ১৯৭১ এর মুক্তিযোদ্ধে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছেন পিতা মিয়া এবং পুত্র কালা মিয়া।

বর্তমান সরকারের কাছে শহীদ পরিবারের স্বীকৃতির দাবীতে দাগনভূঞা কর্মরত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধা আদু মিয়ার একমাত্র বেঁচে থাকা মেয়ে রহিমা খাতুন ও নাতী ইসলামী আন্দোলনের সাবেক এমপি পদে প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ সাইফ উদ্দিন শিপন।

নাতী সাইফ উদ্দিন শিপন জানান, আমাদের স্বাধীনতা যুদ্ধ শেষ হয়েছে ৫৫ বছর। অথচ এখনো সন্ধান মেলেনি তার নানা আদু মিয়া এবং মামা কালা মিয়ার। মুক্তিযুদ্ধকালীন সময়ে তারা দুই জন চট্রগ্রামের কালুরঘাট এলাকায় জুট মিলে চাকুরী করতেন। সে সময়ে সেখানে সেক্টর কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান। স্বাধীনতা যুদ্ধের ঘোষনা আসলে আদু মিয়া এবং তার পুত্র কালা মিয়া যুদ্ধে অংশ গ্রহন করেন। তাঁরা যে যুদ্ধে গেলেন আর ফিরে আসেনি দুইজনেই। এই খবর বাড়ীতে আসলে আদু মিয়ার স্ত্রী আমেনা খাতুন স্বামী ও সন্তানের শোকে কয়েক বছর অসুস্থ্য হয়ে একমাত্র মেয়ে ছোট রেখেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মুক্তিযোদ্ধার মেয়ে বৃদ্ধা রহিমা খাতুন বাবা ও ভাইয়ের শোকে মাঝে মাঝে কান্নাকাটি করেন। এমন হৃদয় বিধারক ঘটনা হয়েছে দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়ের শরীফপুর গ্রামের পাঠান বৈদ্য বাড়ির বাসিন্দা আদু মিয়া ও তার পুত্র কালা মিয়ার।

১৯৭১ সালে মেজর জিয়াউর রহমান কালুর ঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতা ঘোষণার পর জুট মিল থেকে চাকরি ছেড়ে আদু মিয়া ও কালা মিয়া মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। এরপর থেকে পিতা-পুত্রের আর সন্ধান মেলেনি। পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তৎকালীন সময়ে স্থানীয়রা তাদেরকে জানিয়েছিল তারা মুক্তিযুদ্ধে অংশ গ্রহণের পর পাকিস্তানি হানাদারদের সঙ্গে সম্মুখ যুদ্ধে নিহত হন।

আদু মিয়া এক পুত্র ও কন্যা সন্তানের জনক ছিলেন। পুত্র তার সঙ্গে শহীদ হলেও কন্যা রহিমা খাতুন পিতা ও ভাইয়ের সন্ধান এবং শহীদ পরিবারের স্বীকৃতির জন্য আওয়ামীলীগ সরকারের সময়ও শহীদ পরিবারের স্বীকৃতি আদায়ের জন্য তারা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের দ্বারে দ্বারে ঘুরলেও স্বীকৃতি আদায় করতে পারেননি।

পরিবারের সদস্যরা জানান, সংশ্লিষ্টদের অসহযোগিতার কারণেই বাবা ও পুত্র শহীদ হওয়ার পরেও পরিবারটির স্বীকৃতি মেলেনি। তাই বর্তমান সরকারের কাছে তাদের দাবি বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে শহীদ পরিবারের স্বীকৃতি দিলে দেশের জন্য প্রাণ দেয়ার স্বার্থকতা অর্জন করবে। কোন সাহায্য কিংবা রাষ্ট্রীয় ভাতা নয়, শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবে শহীদ পরিবারের স্বীকৃতিটুকু দাবি করেন এ পরিবারটি।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!