দিশারী ডেস্ক।। ১৪ নভেম্বর, ২০২৬।।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুরের খোন্দকার বাড়িতে একটি অসহায় ও নিরীহ পরিবারের মালিকীয় ও ভোগ দখলীয় সম্পত্তি নিয়ে ছিনিমিনি খেলছেন পুলিশ সদস্য আশরাফ হোসেন শিবলুসহ সংঘবদ্ধরা।
তবে এ বিষয়ে প্রতিপক্ষ পুলিশ সদস্য আশরাফ হোসেন শিবলু তাদের মালিকীয় সম্পত্তির বাইরে কারো নুন্যতম পরিমাণ জায়গাও দখলে নেই বলে দাবি করছেন।

সরেজমিনে দেখা গেছে, ওই পরিবারটির বসত ঘরের ব্যবহৃত দরজার সিঁড়িটিও ভেঙ্গে চুরমার করে দেয় এই প্রতিপক্ষরা। এ ঘটনায় হতাশাগ্রস্ত পরিবারের সদস্যরা সমাজের বিভিন্নমহলের কাছে প্রতিকার চেয়েও না পেয়ে বিমর্ষ হয়ে পড়ছেন। তারা নোয়াখালীর ৩ নম্বর আমলী আদালতে মামলা দায়ের করেছেন।
মৃত মমিন উল্যার স্ত্রী বয়োবৃদ্ধ তহুরা বেগম জানান, বিগত ৮ বছর আগে তার স্বামীর মৃত্যু হয়। বর্তমানে তিনি তিন মেয়ে, এক পুত্র নিয়ে খেয়ে না খেয়ে কোনরকম দিনাতিবাহিত করছেন।

তিনি জানান, প্রতিপক্ষ তার স্বামীর মৃত্যুর পর ওই সম্পত্তির কিয়দাংশ তাদের নামে অন্যায় ও বেআইনীভাবে রেকর্ড করার প্র্রতিবাদে তিনি ল্যান্ড সার্ভে আদালতে মামলা দায়ের করেছেন। এ নিয়ে একাধিকার সামাজিক সালিশদারদের মাধ্যমে বিরোধের নিষ্পত্তির চেষ্টা করলেও উপরন্তু তারা আমলে নেয়নি। সমাজের অনেকে অভিযোগ করেন, পুলিশ পরিবার ক্ষমতার জোরে নিজেদের প্রভাবিত করছেন। তারা বিভিন্ন ধরনের সন্ত্রাসী ও চাঁদাবাজদের ভাড়া করে প্রতিপক্ষ পরিবারকে ভয়-ভীতি প্রদর্শন করছেন বলে অভিযোগ করেন তারা।
ভুক্তভোগী পরিবার জানান, প্রতিপক্ষরা অন্যায় ও জোরপূর্বকভাবে এই পরিবারের মালিকীয় সম্পত্তির কিংদাংশে ঘরের বারান্দা নিমার্ণ ও পানির কল স্থাপন করে। এ সময় অসহায় পরিবারটি বাধা দিলে প্রাণনাশসহ নানা ধরনের ভয়-ভীতি প্রদর্শনের কারণে বর্তমানে এই পরিবারটি চরম অসহায় ও নিষ্পেষিত হয়ে পড়ছেন।

এদিকে ভুক্তভোগী পরিবারটির ঘরে দরজার সিঁড়িভাঙ্গাকালে তারা বাধা দিতে চাইলে আশরাফ হোসেন শিবলু, তিন্নি, আনোয়ার হোসেন, নাজমা, মুন্নি, আফরান, বিলকিছ ও বিথিসহ সংঘবদ্ধচক্র তফুরা ও তার মেয়েদের মারধোর করে শাররিকভাবে মারধোরসহ চরম নির্যাতন করেন। তফুরা জানান, সংঘবদ্ধ প্রতিপক্ষ যে কোন সময়ে, যে কোন ধরনের ক্ষতি করতে পারেন। যে কারণে তারা অপূরণীয় ক্ষতির শিকার হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন।
Leave a Reply