বাংলাদেশসহ ২০ দেশের কিছু ওষুধ যুক্তরাষ্ট্রে ঢুকবে বিনা শুল্কে

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ পাঠক

দিশারী ডেস্ক।। ২৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ।।

বাংলাদেশসহ ২০টি দেশের বিশেষ কিছু ওষুধের ওপর শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর। আজ মঙ্গলবার থেকে শুল্কমুক্তের এই সুবিধা কার্যকর হবে।

গত ২ এপ্রিল দেশীয় উৎপাদনকে উৎসাহিত করতে বিদেশ দেশে পেটেন্টকৃত ওষুধ, জৈবপণ্য ও সংশ্লিষ্ট উপদান আমদানির পর শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রেক্ষিতেই কিছু নির্দিষ্ট ধরনের ওষুধের ওপর এই ছাড় দিল দেশটি। এরই মধ্যে সংশ্লিষ্ট দেশগুলোকে এ বিষয়ে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।

————————————————————————

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

————————————————————————

শুল্কমুক্ত কাঠামোর আওতায় রয়েছে বিরল রোগ, প্রজনন চিকিৎসা, উন্নত কোষ ও জিন থেরাপি, অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেট (এডিসি) এবং পশুচিকিৎসায় ব্যবহৃত ওষুধ ও সংশ্লিষ্ট পণ্য। এগুলোর কাঁচামালও রয়েছে শুল্কমুক্তের তালিকায়।

বাংলাদেশ ছাড়া শুল্ক ছাড় পাওয়া দেশগুলো হলো— আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন, গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর ম্যাসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, লিচেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, ব্রিটেন, ভারত এবং ভিয়েতনাম।

মার্কিন বাণিজ্য দপ্তর সংশ্লিষ্ট দেশগুলোকে জানিয়েছে, তারা এই শুল্কমুক্ত সুবিধা পাবে কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বাণিজ্য ও নিরাপত্তা চুক্তি আছে বা ভবিষ্যতে হবে।

 

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!