নিজস্ব প্রতিনিধি ।। ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ।।
যুক্তরাজ্যে স্ত্রীকে ডিভোর্স দিয়ে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন নোয়াখালীর সদর উপজেলার আরমান হোসেন সৈকত। এ নিয়ে বর্তমানে সৈকত ও তার পরিবার চরম অসহায় ও মানবেতর জীবন যাপন করছেন।
আরমান অভিযোগ করেন, তার স্ত্রী চারিত্রিকভাবে ভাল না। তার স্ত্রীর সাথে সাংসারিক কর্মকান্ড নিয়ে দৈনন্দিন বনিবনা না হওয়ায় ইতোপূর্বে তিনি স্ত্রী ইসরাত জাহান লামিয়াকে ডিভোর্স দেন। এ ঘটনার জের ধরে ইসরাত জাহান লামিয়ার পিতা ইসমাইল হোসেন দেশে জামাত ও বিএনপির সন্ত্রাসীদের মাধ্যমে আরমান হোসেন সৈকতকে নানাভাবে হুমকি, ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করছেন ওই পরিবার।
বিষন্ন বদনে হতাশা প্রকাশ করে আরমান হোসেন সৈকতের বড় ভাই জানান, ঢাকার মিরপুরের ৪৯৮/১ নম্বর মধ্য মনিপুরের ইসমাইল হোসেনের মেয়ে ইসরাত জাহান লামিয়াকে তার ছোট ভাই আরমান হোসেন সৈকত বিয়ে করেন।
কিন্তু একপর্যায়ে, আরমানের স্ত্রী ও তার ভাইয়ের মধ্যে সাংসারিক কর্ম-ধর্ম নিয়ে দৈনন্দিন বনিবনা না হওয়ায় তার ছোট ভাই তার স্ত্রী লামিয়াকে ডিভোর্স দেন।
এ ঘটনায় তার স্ত্রী প্রতিশোধপরায়ণ হয়ে আরমানকে নানাভাবে হুমকি দিচ্ছেন। হত্যা করে লাশ গুম করাসহ ভয়-ভীতি প্রদান করছেন। আরমানের বৃদ্ধ মা জানান, তার ছেলে দেশে সন্ত্রাসীরা তাকে প্রাণেশেষ করে দিতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। তার মা আরো জানান, আরমান দেশে এলে তার জীবনের নিরাপত্তা নেই।
আরমানের বড় ভাই জানান, আদালতের মাধ্যমে আইনগতভাবে তার ভাই তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছে। কিন্তু তারা আইন কানুন মানেননা। এতে প্রবাসে আরমান ও দেশে তাদের পরিবারও চরম অসহায়ত্ববোধ করছেন।
Leave a Reply