নিজস্ব প্রতিনিধি।। ১১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ।
নোয়াখালী সদর উপজেলার বৈকুন্ঠপুর গ্রামে ছাত্রলীগ নেতা আরমান হোসেন সৈকতের বসত ঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা আরমান হোসেন সৈকতকে খোঁজাখুঁজি করে না পেয়ে ঘরের ভেতরের বিভিন্ন মূল্যবান জিনিসপত্র তছনছ করে ব্যাপক ভাংচুর চালায় এবং আরমানকে যেখানে পাবে, সেখানেই হত্যা করার হুমকি দিয়ে চলে যায়। ঘটনাটি ঘটেছে ১০ সেপ্টেম্বর, রাত ১০টায়।

বাড়ীর লোকজন ও প্রত্যক্ষদর্শী হাবিব উল্যাহ জানান, বাংলাদেশ ছাত্রলীগের নোয়াখালী সদর উপজেলা শাখা সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন সৈকত বর্তমানে দেশের বাইরে আছেন। স্থানীয় জামাত ও বিএনপির সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়ীতে এসে তাকে খোঁজ করে এবং জোরপূর্বক বসত ঘরের দরজা খুলে ঘরে ঢুকে।
তারা ঘরের ভেতর জিনিসপত্র ভেঙ্গেচুরে তছনছ করে। এ সময় তারা সৈকতকে খুঁজে না পেয়ে পরবর্তীতে তাকে যেখানে পাবে, সেখানেই হত্যা করবে বলে হুমকি দেয়। ঘটনাকালে তারা ঘরে থাকা তার পরিবারের লোকজনকে বেদম পেটায়।
এ সময় ঘরে থাকা বাচ্চারা ভয়ে ভীত হয়ে কান্নাকাটি করতে থাকে। এ ঘটনায় পুরো পরিবারের মধ্যে চরম আতংক দেখা দিয়েছে।
এলাকাবাসী ও পরিবারের লোকজন জানান, দেশের আইন-শৃঙ্খলা ভাল না। এ মুহুর্তে পুলিশও সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেননা। আরমানের পরিবার ও স্থানীয়রা আশঙ্কা করছেন, জামাত ও বিএনপির সন্ত্রাসীরা আরমানকে যেখানে পাবেন, সেখানেই হত্যা করতে পারেন তারা। বর্তমান আরমানের জীবনের নিরাপত্তার শঙ্কায় চরম অসহায় ও মানবেতর জীবন যাপন করছেন তার পরিবার।

Leave a Reply