একলাশপুর জামে মসজিদের দায়িত্বভার বুঝিয়ে দেয়ার দাবিতে নোটিশ প্রদান

  • আপডেট সময় সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১১ পাঠক

দিশারী ডেস্ক।। ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ।।

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর জামে মসজিদের দায়িত্বভার বুঝিয়ে দেয়ার দাবিতে নোটিশ প্রদান করা হয়েছে। মসজিদের পরিচালনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সাবেক মোতওয়াল্লী জামাল উদ্দিন বরাবরে এ ন নোটিশ প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

ওয়াজ উদ্দিন ভূঞা ওয়াকফ এস্টেট (একলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ) এর নতুন কার্যকরী কমিটি গত ১৪ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ হতে কার্যকর হয়েছে বলে জানান বর্তমান কমটির সদস্যরা।

জানা যায়, ওয়াক্ফ এস্টেট কর্তৃক নিযুক্ত মোতওয়াল্লী মো. রুস্তম উল্যাহ কর্তৃক প্রদানকৃত ও স্বাক্ষরিত এ কমিটি অনুমোদনের জন্য গত ১৯ ফেব্রুয়ারী ২০২৬ তারিখে ওয়াকফ এস্টেটের কার্যালয়ে জমা দেয়ার পর আনুষ্ঠানিকভাবে গত ২৭ ফেব্রুয়ারী ২০২৬ তারিখে জুমার নামাজের পর মসজিদের মুসল্লীদেরকে অবগত করে নতুন কমিটি গত ১ মার্চ ২০২৬ হতে কার্যক্রম শুরু করে।

————————————————————————————————————–

নতুন কমিটি এ কার্যক্রম শুরুর আগে সাবেক মোতওয়াল্লী জামাল উদ্দিনকে মৌখিকভাবে নতুন কমিটির কাছে দায়িত্বভার বুঝিয়া দেয়ার জন্য অনুরোধ করলেও তিনি এ বিষয়ে কোন সদুত্তোর দেননি বলে জানা গেছে।
এতে এস্টেট পরিচালনার ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হচ্ছে।

————————————————————————————————————–

যে কারণে জামাল উদ্দিনকে এ নোটিশ প্রদানের তারিখ হতে ৭ (সাত) দিনের মধ্যে নতুন কার্যকরী কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তর বা বুঝিয়া দেয়ার জন্য অনুরোধ করেন। অন্যথায় বর্তমান কার্যকরী কমিটি তিনিসহ তার কমিটির অপরাপর সদস্যদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করবেন বলে নোটিশে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, এডভোকেট আবদুর রহিম চুন্নুসহ ৩৭ জনকে সদস্য পদে সম্মানিত করে ওয়াজ উদ্দিন ভূঞা ওয়াকফ এস্টেট (একলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ) মসজিদের পরিচালনা কমিটি গঠিত হয়েছে।

 

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!