দিশারী ডেস্ক।। ৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ।।
৭ জুন, রোববার নোয়াখালী জেলার সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ৬ নম্বর নোয়াখালী ইউনিয়ন পরিষদের কমিউনিটি পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক সচেতনতা কার্যক্রম বার্ষিক ক্যাম্পইন এবং ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
শুরুতে নোয়াখালী ইউনিয়ন পরিষদের প্রাঙ্গন থেকে একটা র্যালি করা হয়। র্যালিটি মেমের স্কুল বাজার প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের প্রাঙ্গনে ফিরে আসে। র্যালিতে অংশগ্রহণ করেন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যদগণ, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, ছাত্র- ছাত্রী, ব্যবসায়ী, গ্রাম পুলিশ, দিনমজুর, কৃষক ও সমাজের বিভিন্ন শ্রেণির ব্যক্তিবর্গ।
র্যালি শেষে অত্র ইউনিয়নের চেয়ারম্যান এম. ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে ও উপজেলা সমন্বয়কারী নাছিমা আক্তার মুন্নির সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
—————————————————————————————————————-
সভায় ইউপি চেয়ারম্যান বলেন, আমাদের গ্রাম আদালত কার্যক্রম সক্রিয় সবসময়। সব সময়ই নোয়াখালী ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতে দায়েরকৃত মামলাগুলো কোনো পক্ষপাতিত্ব ছাড়াই সঠিক ও ন্যায় বিচার করে নিষ্পত্তি করে থাকে।
—————————————————————————————————————-
এছাড়া বক্তব্য রাখেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক ও ইউপি সদস্যবৃন্দ। আলোচনা সভা শেষে গ্রামে আদালতে বিষয়ক নাটক প্রদর্শন করা হয়। ভিডিও প্রদর্শনীর পর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২০ জন কুইজ বিজয়ীদের পুরষ্কার তুলে দেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, ইউপি সদস্য মুক্তার হোসেন মিলন। উল্লেখ্য, র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করে শতাধিক মানুষ।

Leave a Reply