দিশারী ডেস্ক।। ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ।।
মঙ্গলবার সকাল ১০ টায় নোয়াখালীর সদর উপজেলা পরিষদ সভাকক্ষে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে বাংলাদেশ সাসটেইনেবল রিকভারী, ইমারজেন্সি প্রিপেয়ার্ডনেস এ্যান্ড রেসপন্স প্রজেক্ট (বি-স্ট্রং) এর উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলাম।
—————————————————————————————————–
সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, যুব উন্নয়ন, উপজেলা মহিলা বিষয়ক, জনস্বাস্থ্য প্রকৌশলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, চরমটুয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক, দৈনিক দিশারীর সম্পাদক ও প্রকাশক এবং ডেইলি সানের নোয়াখালী প্রতিনিধি আকাশ মো. জসিম, দৈনিক নয়াপৃথিবীর সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক দিনকানের প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসিবে আলোচনায় অংশ নেন।
—————————————————————————————————–
সভায় প্রকল্প পরিচিতি উপস্থাপন করেন এসডিএফ বি-স্ট্রং প্রকল্পের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক সৃজল তিগ্যা। প্রকল্প পরিচিতিতে তিনি বলেন, এই প্রকল্পটি ২০২৪ সালের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দানের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্যে সহায়তা প্রদান করবে। প্রকল্পের মেয়াদকাল ২০২৬-২০৩০। এই প্রকল্পের মাধ্যমে নোয়াখালী সদর উপজেলার ৪০০০ টি দরিদ্র ও অতিদরিদ্র পরিবার নিজেদের উন্নয়নে সহযোগিতা পাবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলাম বলেন, বন্যার ক্ষয়-ক্ষতি হতে অর্থনৈতিক
পুর্ণগঠন ও দুর্যোগ মোকাবেলায় সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি অংশ হিসেবে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনা পর্বে অতিথিগণ সুবিধাভোগী বাছাইয়ের সময় স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
Leave a Reply