সদরে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২ পাঠক

দিশারী ডেস্ক।। ২১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ।।

নোয়াখালী সদর উপজেলা পরিষদের সভাকক্ষে গ্রাম আদালত সম্পর্কিত ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন নোয়াখালী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোমায়রা ইসলাম।

——————————————————

নোয়াখালী

—————————————————–

কর্মশালায় সাংবাদিক লিয়াকত আলী খান, আকাশ মো. জসিম, জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট লিয়াকত আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলাম বলেন, গ্রাম আদালত এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামের সমস্যা গ্রামেই সমাধান হওয়ায় সাধারণ মানুষ দ্রুত ও স্বল্প খরচে বিচারিক সেবা পাচ্ছেন। এ বিষয়ে আরও জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।

কর্মশালায় সাংবাদিক, আইনজীবীসহ প্রায় ২০ জন স্থানীয় ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!