সাইফুল খান, ঢাকা অফিস।। ২৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ।।
মালয়েশিয়ায় চিকিৎসাধীন বীরমুক্তিযোদ্ধা মির্জা আব্বাস ধীরে-ধীরে সুস্থ হয়ে ওঠছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি নিয়মিত থেরাপি নেয়ার পাশাপাশি হাঁটাচলা ও হালকা শাররিক ব্যায়াম শুরু করেছেন।
সোমবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
শায়রুল কবির খান বললেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সোমবার সকালে থেরাপি সেশন শেষ করে মির্জা আব্বাস স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি উন্মুক্ত স্থানে হাঁটাহাঁটি করেন। হালকা শাররিক ব্যায়াম করেন।
বর্তমানে মির্জা আব্বাস মালয়েশিয়ার পুসাত রিহ্যাবিলিটাসি নিউরো-রোবোটিকস অ্যান্ড সাইবারনিকস কেবাংসান পারকেসো সেন্টারে নিয়মিত পায়ের থেরাপি নিচ্ছেন। চিকিৎসকরা তাকে নিয়মিত থেরাপি, হাঁটাচলা ও ব্যায়াম চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
দলীয় সূত্র বলছে, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
পরে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেয়া হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসা নেয়ার পর তার শাররিক অবস্থার উন্নতি হয়।
চিকিৎসাধীন বীরমুক্তিযোদ্ধা মির্জা আব্বাসকে চিকিৎসকদের পরামর্শে উন্নত ফিজিওথেরাপির জন্য তাকে প্রিন্স কোর্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানকার বিশেষায়িত পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে তিনি নিয়মিত থেরাপি গ্রহণ করছেন। তাঁর সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস রয়েছেন বলে জানা গেছে।
Leave a Reply