কবিরহাটে কৃষির উদ্যোগে পার্টনার কংগ্রেস ২০২৫-২৬ অনুষ্ঠিত

  • আপডেট সময় বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২ পাঠক

তৌহিদুল আনোয়ার আজিম।। ১২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ।।

১২ মে (মঙ্গলবার) সকাল ১০ টায় কবিরহাট উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফর এন্টারপ্রেনরশিন এন্ড রেন্সিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় ২০২৫- ২৬ কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আশপাক অনিকের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবিরহাট কৃষি কর্মকর্তা শ্যামস আরেফিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আশীক কুমার কর।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, পৌরসভা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, উপজেলা মৎস্য কর্মকর্তা সৃজন সরকার, সমবায় কর্মকর্তা নুর মোহাম্মদ।

বক্তারা বলেন, কৃষিতে বাংলাদেশের বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। দেশে প্রযুক্তির উন্নয়নে কৃষি কাজের উন্নতি হয়েছে। তারা অভিযোগ করেন, বিগত ১৫ বছর কৃষি উপকরণ বিতরণে অনিয়ম হয়েছে। তারা আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে প্রকৃত কৃষকরা যেন সার, বীজ ও কীটনাশক পায়।

সমাবেশে কৃষাণী খাদিজা আক্তার ও কৃষক আবু তাহের বক্তৃতায় কৃষি কার্যালয়ের সহযোগিতা পেয়ে তাদের জীবনের উন্নতির কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপজেলার শত-শত কৃষক, এনজিও কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!