ভিন্ন অনলাইনে প্রকাশিত খবরের প্রতিবাদ বিজ্ঞপ্তি

  • আপডেট সময় বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৭৪ পাঠক

গত ৪ জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে দি ডেইলি ক্যাম্পাস অনলাইনে “ স্বাস্থ্যকর্মীদের ভাতা উত্তোলনে ঘুষ আদায়,বদলী ঠেকাতে গণস্বাক্ষর ” শিরোনামে প্রকাশিত খবরটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত খবরটি ডাহা অসত্য, একপেশে, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট হওয়ায় আমি এর তীব্র প্রতিবাদ জানাই।

খবরটিতে ১৯ মে মাননীয় সিভিল সার্জন, নোয়াখালী কর্তৃক হাতিয়া উপজেলায় বদলীর কথা বলা হয়েছে। অথচ উক্ত বদলী আদেশে কোন প্রশাসনিক কারণ দেখানো হয়নি। বদলীটি মূলত জনস্বার্থে করা হয়েছে। যা বদলীর আদেশে উল্লেখ করা হয়েছে। এটি সরকারী চাকুরির নিয়ম-কাঠামোর অংশ বিশেষও।

গণস্বাক্ষরে যারা স্বাক্ষর করেছেন তাদের সাথে প্রতিবেদক কোন কথা বলেননি। বললে বুঝা যেতো গণস্বাক্ষরের সাথে আমার কোন সম্পর্ক আছে কিনা। তাছাড়া শ্রান্তিবিনোদন ভাতা উত্তোলনের সাথে পরিসংখ্যানবিদের সাথে কোন সম্পর্ক নেই। যা বিভিন্ন সরকারী অফিসে খোঁজ নিলে জানা যাবে।

একই তারিখে ক্রাইম প্রতিদিন নামক একটি অনলাইনে “ নোয়াখালীতে স্বাস্থ্যকর্মীদের ভাতা উত্তোলনে ঘুষ নেয়ার অভিযোগ ” শিরোনামে একই খবর হুবহু কপি পেস্ট করা হয়। আমি উক্ত খবরের প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

বিনীত,

মো. মহিউদ্দিন
পরিসংখ্যানবিদ
উপজেলা স্বাস্থ্য ও পবিরবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, সদর, নোয়াখালী।

তারিখ : ১৭ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ।

 

 

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!