দিশারী ডেস্ক। ২৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ।
প্রশ্ন : অনেকে জীবনের ওপর বিরক্ত হয়ে বা কোনো অপ্রাপ্তির কারণে নিজেকে শেষ করে দিতে চায়। আমার প্রশ্ন হলো, আত্মহত্যা সম্পর্কে কোরআন ও হাদিসে কী উল্লেখ আছে এবং কী শাস্তির বিধান আছে ?
-মাসরুর, ভাটারা
উত্তর : মানুষ নিজ আত্মার মালিক নয় বিধায় স্বীয় আত্মার ওপর হস্তক্ষেপ করার অধিকার কারো নেই, বরং ইসলামের দৃষ্টিতে আত্মহত্যা কবিরা গুনাহ। ইসলামে আত্মহত্যার কোনো স্থান নেই। হাদিস শরিফে এর ভয়াবহ পরিণামের কথা উল্লেখ আছে।
(মিশকাত শরিফ : ২৯৯, রদ্দুল মুহতার : ৪/১২৭, আহসানুল ফাতাওয়া : ৪/২০৬)।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।
Leave a Reply